রাষ্ট্রসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত, প্যালেস্তাইন এখন `স্বাধীন রাষ্ট্র`

ইজরায়েল ও তৎসহ আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেই প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ১৯৩টি দেশের মধ্যে ১৩৮টি দেশ প্যালেস্তাইনের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করেন। ভারতও এই প্রস্তাবে সর্মথন করেছে। শুরু থেকেই আমেরিকা ও ইজরায়েল এই প্রস্তাবের বিরোধিতা চালাচ্ছিল। কানাডা ও চেক রিপাবলিক সহ ৯টি দেশের সর্মথনও জোগার করে ফেলে তারা। তবে শেষরক্ষা হয়নি। ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও জার্মানি সহ ৪১টি দেশ।

যুদ্ধ বিরতির ৪৮ ঘণ্টার মধ্যেই আবার গুলি গাজা সীমান্তে

গাজায় অস্ত্রবিরতির ৪৮ ঘণ্টার মধ্যে ফের সীমান্তে গুলি চলল। ইজরায়েলি সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক প্যালেস্তিনিয় নাগরিকের। ইজরায়েলের দাবি, সীমান্তে কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন এক দল প্যালেস্তিনিয়। সতর্ক করা সত্ত্বেও তারা না শোনায় পা লক্ষ করে গুলি চালানো হয়। ঘটনায় ক্ষুব্ধ হামাসের অভিযোগ, অস্ত্রবিরতির শর্ত ভেঙেছে ইজরায়েল। বুধবার থেকে অস্ত্রবিরতি জারি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে থমথমে গাজা। শহরজুড়ে ছড়িয়ে রয়েছে ইজরায়েলি হামলার অসংখ্য ক্ষত। কোথাও হাহাকার, কোথাও বা অন্ত্যেষ্টির মিছিল। তবে আকাশে ইজরায়েলি বিমান না থাকায় কিছুটা স্বস্তিও রয়েছে।

ইজরায়েলি হানায় শতাধিক মৃত্যু গাজায়

গাজা ভূখণ্ডে ইজরায়েলি বায়ুসেনার রকেট হানা অব্যাহত। এই নিয়ে গত ৬ দিনের লাগাতার হামলায় ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত সাত শতাধিক। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু। গতকালও হামলায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলি যুদ্ধবিমান থেকে গাজায় মিডিয়া সেন্টারেও হামলা হয়েছে বলে অভিযোগ। প্রায় ১০০ ঘণ্টা ধরে চলতে থাকা হিংসায় হামাস বাহিনীর পাল্টা হামলায় তিনজনের মৃত্যু হয়েছে ইজরায়েলে। আহত কমপক্ষে ৫০।

বিষক্রিয়াতেই মৃত্যু আরাফতের?

বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে প্যালেস্তাইনের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াসের আরাফতের। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আরাফতের স্ত্রী সুহা। ২০০৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের সামরিক হাসপাতালে মৃত আরাফতের পরিহিত পোশাকআশাক পরীক্ষা করে সম্প্রতি এমনটাই দাবি সুইজারল্যাণ্ডের করে একটি সংস্থা।

সারা রাজ্যে সাড়ম্বরে পালিত বড়দিন

সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে বড়দিন। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই গির্জায় গির্জায় শুরু হয়ে যায় ক্রিসমাস ক্যারল। ঘণ্টাধ্বনি হয় গীর্জাগুলিতে। প্রার্থনায় সামিল হন অসংখ্য মানুষ।

বেথলেহেমে বড়দিন

বড়দিন উপলক্ষে জমজমাট যীশুর জন্মস্থান বেথলেহেম এর ওয়েস্ট ব্যাঙ্ক শহর। শনিবার রাত থেকেই সেখানে ভিড় করেন সারা বিশ্বের প্রায় একশোজন ট্যুরিস্ট। উত্‍সবে সামিল হন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মহম্মদ আব্বাস এবং প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ।

গদ্দাফির খুনিদের বিচার হবে

মুয়াম্মর গদ্দাফির খুনিদের বিচার হবে। বিশ্বজুড়ে গদ্দাফির মৃত্যু ঘিরে বিতর্কের মুখে একথা ঘোষণা করল লিবিয়ার অন্তর্বর্তী সরকার। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা জানিয়েছেন ইতিমধ্যে গদ্দাফির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

আট মাসের যুদ্ধ শেষ, `স্বাধীন` হল লিবিয়া

ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর। শেষ হল আট মাসের যুদ্ধ। রবিবার, বেংঘাজির ফ্রিডম স্ক্যোয়ারে গদ্দাফি বাহিনীর সঙ্গে যুদ্ধাবসানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের ডেপুটি লিডার আবদেল হাফিজ ঘোগা।

গদ্দাফির মৃত্যুর তদন্তের দাবি রাষ্ট্রসঙ্ঘের

ক্রমেই জটিল হচ্ছে মুয়াম্মার গদ্দাফির মৃত্যুরহস্য। ঠিক কোন অবস্থায় মারা গিয়েছেন লিবিয়ার শাসক তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটল না। এই পরিস্থিতিতে গদ্দাফির মৃত্যুকে যুদ্ধাপরাধ হিসেবে ঘোষণা করে তার মৃত্যুর তদন্ত চাইল রাষ্ট্রসঙ্ঘ।