মুশারফকে হত্যার হুমকি তেহরিক-এ-তালিবানের

আত্মঘাতী জঙ্গি এবং গুপ্তঘাতকদের পুরো একটি বাহিনী তৈরি। দেশে ফিরলেই হত্যা করা হবে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফকে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-এ-তালিবানের তরফে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনই হুমকি দেওয়া হয়েছে।

করাচিতে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ৪২

পাকিস্তানের করাচিতে জোড়া বিস্ফোরণে ৪২জনের মৃত্যু হল। আহত হয়েছেন ১৪৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ঘটনার কড়া নিন্দা করেছেন। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

মুশারফের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ প্রাক্তন সহকর্মীর

উনিশশো নিরানব্বই সালের মার্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন পরভেজ মুশারফ। তত্‍কালীন পাক সেনাপ্রধানের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পাক সেনার অবসরপ্রাপ্ত কর্নেল আশফাক হুসেন। তাঁর লেখা বই `উইটনেস টু ব্লান্ডার`-এ কার্গিল যুদ্ধের জন্যও পরভেজ মুশারফকে দায়ী করেছেন তিনি। কার্গিল নিয়ে প্রাক্তন আইএসআই কর্তার পর আশফাক হুসেনের এই অভিযোগে চাপে পরভেজ মুশারফ। একই সঙ্গে এই ইস্যুতে ইসলামাবাদও প্রবল অস্বস্তিতে।

কার্গিল যুদ্ধকে পাকিস্তানের সাফল্য বলে দাবি মুশারফের

কার্গিল যুদ্ধ নিয়ে ইসলামাবাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন পারভেজ মুশারফ। এবারে প্রকাশ্যেই কার্গিল যুদ্ধকে পাকিস্তান সেনার বড়সর সাফল্য বলে দাবি করে বসেছেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেলের তোলা অভিযোগ খণ্ডন করে কার্গিলের পরাজয়ের জন্য মুশারফ সরাসরি দায়ি করেছেন ততকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। মুশারফের দাবি, নওয়াজ শরিফ সেই সময় মার্কিন সফরে না গেলে ভারতীয় ভূখণ্ডের তিনশো বর্গমাইল এলাকার দখল নিতে পারত পাক সেনারা।

``কারগিল যুদ্ধ পাক সেনার অপরিণত পরিকল্পনা``

কারগিল যুদ্ধ পাক সেনার অপরিণত পরিকল্পনা ও অপরিনামদর্শীতার ফসল। যুদ্ধের পিছনে জঙ্গিদের কোনও হাত ছিল না। পারভেজ মুশারফের দাবি উড়িয়ে দিতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর অ্যানালিস্ট উইংয়ের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল শাহিদ আজিজ। 

ব্রিটেনে পাদুকা প্রতিবাদের মুখে মুশারফ

ফের একবার পাদুকা প্রতিবাদের মুখে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। ব্রিটেনের লুটনে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন মুশারফ। হঠাতই তাঁকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার চেষ্টা করেন এক যুবক।