মমতার ফেডেরাল ফ্রন্টের ডাকে সাড়া নবীনের, কাল্পনিক আখ্যা বামেরা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল ফ্রন্ট গঠনের দাবি আদৌ সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস নেত্রীর এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর মতে বিষয়টি অবাস্তব। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সময়োচিত বলে দাবি করেছেন সুব্রত মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল ফ্রন্টের ডাকে ইতিমধ্যে সাড়া দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

পাট্টা দেওয়া জমিতেই ফের পাট্টা বিলি প্রশাসনের

দীর্ঘদিন ধরে পাট্টা দেওয়া জমিকে ফের পাট্টা দিল জেলা প্রশাসন। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একুশ একর জমির পাট্টা বিলি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে ওই জমিতে দীর্ঘদিন আগেই পাট্টা পেয়েছেন কয়েকজন কৃষক। এখন তাঁদের সেই জমিই দখল করে নিয়েছেন নতুন পাট্টা প্রাপকরা। প্রশাসনের এই ভূলের কথা স্বীকার করে নিয়েছেন খোদ জেলাশাসকও।

আদরের ওড়না

`হোশ ওয়ালো কো খবর ক্যায়া, বেখুদি ক্যায়া চিজ হ্যায়...` মনে পড়ে সরফরোশ ছবির সেই অমর গানের দৃশ্য? সোনালি বেন্দ্রের গোলাপি ওড়নার প্রেমেই পাগল হয়েছিলেন সাহসী পুলিস অফিসার। বা হেল্লো ব্রাদার ছবির রানি মুখার্জির সেই হলুদ ওড়না?

ওড়িশায় মহিলা কনস্টেবল নিগ্রহের ঘটনায় অভিযুক্ত জগদীশ টাইটলের

গত বৃহস্পতিবার ওড়িশায় পুলিস-কংগ্রেস কর্মী সংঘর্ষে এবার জড়িয়ে গেল কংগ্রেস নেতা জগদীশ টাইটলরের নাম। ওই দিনের ঘটনায় নিগৃহীতা মহিলা কনস্টেবল প্রমিলা প্রাধি তাঁর বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। টাইটলরের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারী মামলা।

২৪ ঘণ্টার খবরের জের, ইটাহারে পাট্টা বিলি স্থগিত

চব্বিশ ঘণ্টার খবরের জেরে উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সুলিয়াপাড়ায় বিতর্কিত ১০১ দাগের জমির পাট্টা বিলির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল প্রশাসন। তবে এ বিষয়ে ৩০ অগস্টের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভূমি রাজস্ব দফতরের তরফে জানানো হয়েছে।

নবীনের কোপে বিদ্রোহী বিজেডি নেতারা

ক্ষমতার রাশ নিজের হাতে রাখতে পেয়ারিমোহন মহাপাত্র-সহ তিন নেতাকে দল থেকে সাসপেন্ড করলেন বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক। এছাড়া দলের দুই মন্ত্রীকেও সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

ইতালীয় নাগরিক অপহরণ, মাওবাদীদের নতুন অডিও টেপ প্রকাশ

ওড়িশায় মাওবাদীদের হাতে পণবন্দী ইতালীয় নাগরিক পাওলো বসুসকোকে মুক্তির ব্যাপারে নতুন অডিও টেপ প্রকাশ করলেন মাওবাদী নেতা সব্যসাচী পাণ্ডা। বুধবার প্রকাশিত একটি অডিও টেপে সব্যসাচী পাণ্ডা জানান, ওড়িশা সরকার তাঁদের সব শর্ত মেনে নিলে তবেই ছাড়া হবে ইতালীয় নাগরিককে।