কিষেণজির কবিতা অসিধারা ছদ্মনামে প্রকাশিত

প্রহ্লাদ, রামজী, প্রদীপ, শঙ্কর, বিমল। এই সবকটি নাম একই ব্যক্তির। যাকে সবাই চেনেন কিষেণজি নামে। এবার তাঁর আরও একটি ছদ্মনাম জানা গেল। যে নামে তিনি কবিতা লিখতেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই নামেই প্রকাশিত হয়েছে একটি কবিতা সংকলন। কোটেশ্বরলু ওরফে কিষেণজি। গত বছরের ২৪ নভেম্বর, নিহত হওয়ার পর জানা গেছিল তাঁর বেশ কয়েকটি ছদ্মনামের কথা। কিন্তু প্রথম মৃত্যুবার্ষিকীতে জানা গেল আরও একটি ছদ্মনামের কথা। তা হল অসিধারা। অসিধারার কবিতা সংকলন, নতুন সকাল নামে এই বইটি প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর।  

ফৈয়জের কবিতায় ছবির দেশ কবিতার দেশ

পাকিস্তানের কিংবদন্তি কবি ফৈয়জ আহমেদ ফৈয়জের ৫১টি উর্দু কবিতার সঙ্কলন নিয়ে এক অভিনব প্রয়াস। যেখানে ফৈয়াজের কবিতার পাশপাশি হাতে হাত ধরে হাঁটবে পেন্টিংস। বইটির নাম : আ সং ফর দিস ডে।