চান্ডিলার বাড়ি থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা

আইপিএল গড়াপেটা কেলেঙ্কারির টাকার লেনদেনের তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) আধিকারিকরা। দিল্লি পুলিস , মুম্বই পুলিস, ইডির সঙ্গে বিসিসিআইও পৃথক ভাবে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নিয়েছে। বোর্ডের দুর্নীতি বিরোধ শাখার প্রতিনিধিরা আজ দিল্লি পুলিসের সঙ্গে দেখা করবেন। 

গড়াপেটার টাকার হদিশ পেতে কলকাতায় আসছে দিল্লি পুলিস

আইপিএলে স্পট ফিক্সিংয়ে বিতর্কের সঙ্গে যোগসূত্র খুঁজতে আজ ফের দেশ জুড়ে খানাতল্লাসি চালাবে দিল্লি পুলিস। পুলিস চেষ্টা করছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গড়াপেটায় যুক্ত টাকা উদ্ধার করতে। অন্যদিকে, জয়পুর পুলিস বিভিন্ন বুকির কল রেকর্ডের একটি তালিকা আজ প্রকাশ করবে বলে খবর। গত দু`মাস ধরে বুকিদের কাছ থেকে ৩০০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করে এই তালিকা তৈরি করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দেহরক্ষী, তাই কি জুটল পদক?

খোদ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কৃত হয়েছেন যে পুলিস অফিসার, তিনিই পদোন্নতির যোগ্যতা অর্জন করতে পারেননি। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর হাত থেকে সেবাপদক পেয়েছিলেন তাঁর দেহরক্ষী কুসুম কুমার দ্বিবেদী। তারমাত্র চার মাসের মধ্যেই পদোন্নতির পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই হয় পদক পাওয়ার জন্য,  তাঁর নাম যারা বিবেচনা করেছে তাঁরা ভুল করেছেন নয় যাঁরা তাঁর যোগ্যতা পরীক্ষা করেছেন ভুলটা তাঁদের। এমনই বিতর্ক দেখা দিয়েছে কলকাতা পুলিসে।

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে পুলিসের লাঠি চার্জ

ডিএসওর আইন অমান্য কর্মসূচিতে লাঠিচার্জ করল পুলিস। আজ কলেজ স্ক্যোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল বিক্ষোভকারীদের। বউবাজার ক্রসিংয়ে  ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে লাঠিচার্জ করে পুলিস। এর জেরে কলেজ স্ট্রিট এলাকায় প্রায় দেড়ঘণ্টা বন্ধ থাকে যায় চলাচল। কলকাতা ও শিলিগুড়িতে পুলিসি লাঠিচার্জের প্রতিবাদে ষোলোই মে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও। চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষায় নৈরাজ্য ও নারী নির্যাতনের প্রতিবাদে বেলা দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে ডিএসও-র ছাত্র-যুব ও মহিলাদের সংগঠন।  

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত তিন পুলিস কর্মী

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। ফের মাওবাদীদের আক্রমণে প্রাণ গেল পুলিস কর্মীদের। রবিবার সকালে ছত্রিশগড়ে এই মাওবাদী হামলায় প্রাণ হারালেন তিন পুলিসকর্মী। ভাগলপুর জেলার মারেঙ্গা গ্রামে মাওবাদীরা দূরদর্শনের টাওয়ার ভাঙার চেষ্টা করতে চাইলে পুলিস বাধা দেয়। এরপরই শুরু হয় তুমুল সংঘর্ষ। এতেই প্রাণ হারেন তিন পুলিস কর্মী।

আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতে মনোজ নাগেল

সাত দিনের পুলিসি হেফাজতের শেষে আজ ফের আদালতে পেশ করা হল মনোজ নাগেলকে। পুলিস তার বিরুদ্ধে নতুন একটি ধারায় মামলা করার আর্জি জানিয়েছে। আদালত নাগেলের আরও পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল। প্রাইজ চিট অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম ব্যানিং অ্যাক্ট উনিশ আটাত্তরের দুইএর সি ধারাটিও সংযোজন করতে চলেছে পুলিস।

সুদীপ্ত গুপ্তের মৃত্যুর তদন্ত চেয়ে আন্দোলনে এসএফআই

পুলিসি হেফাজতে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ দেশজুড়ে আন্দোলনে নামছে এসএফআই। একই দাবি তে রাজ্যে গণসাক্ষর সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

রাজধানীতে শৌচালয়ে ধর্ষিত শিশু, আটক ২২

ফের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দিল্লিতে। গতকাল সকালে গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে এইমসে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করে পুলিস।

দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিস

দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে দিল্লি পুলিস। নারীদের উপর যৌননিগ্রহের প্রতিবাদেরত বিক্ষোভকারীদের সঙ্গে আচরণ নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল তারা।