মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। পাটুলি থানার প্রাক্তন এসআই রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মেটিয়াবুরুজে এসএসপিডিতে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ৩৭৬ ও ৪১৭ ধারায় পাটুলি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

কড়েয়া থানার বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার থানার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। গত ৩ ডিসেম্বর কড়েয়া থানার সামনে গায়ে আগুন দিয়েছিলেন মীর আমিনুল ইসলাম। আজ সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।

আক্রান্তকেই গ্রেফতার, বিতর্কে পুলিস

ফের একবার রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কাঠগড়ায় পুলিস-প্রশাসন। এবার ঘটনা বর্ধমানের রায়নায়। সোমবার সকালে শ্যামসুন্দর বাজার এলাকায় আক্রান্ত হন বাম সমর্থক মফিজুর রহমান। তিনি নাড়ুগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ, বাম সমর্থক হওয়ায় তার ওপর হামলা চালায় স্থানীয় কয়েকজন তৃণমূলকর্মী। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন জেলা পরিষদ সভাধিপতি উদয় সরকারও।

ধর্ষণের আতঙ্কে থানার বাইরে আশ্রয় মহিলার

ধর্ষণের চেষ্টা, খুনের হুমকি। এতসবের পরেও নির্বিকার পুলিস। পুলিসের বিরুদ্ধে এমনই অভিযোগ বারুইপুরের এক নির্যাতিতা মহিলার। পুলিসের কাছে সাহায্য না পেয়ে নিরাপত্তার দাবিতে বারুইপুর থানা চত্বরেই অবস্থানে বসেছেন আক্রান্ত মহিলা। গত চোদ্দোই নভেম্বর বারুইপুর থানার সোলগোয়ালিয়া এলাকায় একা বাড়িতে ছিলেন এক মহিলা। অভিযোগ সেই সুযোগে রাত দুটোর সময় ওই মহিলার ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশি যুবক মুজিবর মোল্লা। বাধা দিলে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। অভিযোগ তখন মুজিবর মোল্লা ওই মহিলাকে খুনের চেষ্টা করে।

পার্কস্ট্রীটের ঘটনার পর থেকে পুলিসের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ধর্ষিতা

প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পার্কস্ট্রীটের ধর্ষিতা। ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিস সম্পর্কে তাঁর ধারনাটা বদলে গিয়েছিল তাঁর। অভিযোগ নেওয়া তো দূরের কথা উল্টে তাঁকে এবং তাঁর আত্মীয়কে পুলিসের কটূক্তিও শুনতে হয়েছিল।

বধূনির্যাতনের অভিযোগ আনলেন যুক্তা মুখি

নিজের স্বামীর বিরুদ্ধে বধূনির্যাতনের অভিযোগ আনলেন প্রাক্তন বিশ্বসুন্দরী যুক্তা মুখি। বৃহস্পতিবার মুম্বইয়ের আম্বলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার যুক্তামুখি তাঁর স্বামী প্রিন্স তুলির বিরুদ্ধে তাঁকে মারধর করার অভিযোগ আনেন।

বিমানসেবিকা নিগ্রহে অভিযুক্তর জামিন, কাঠগড়ায় কালীঘাট থানা

বিমানসেবিকা নিগ্রহে অভিযুক্তর জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। অভিযুক্ত অশোকবিজয় সরকার জামিন পেয়ে যাওয়ায় কালীঘাট থানার পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিসই অশোকবিজয় সরকারকে জামিনের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বারাসাত কাণ্ডে গ্রেফতার ৪

বারাসত ইভটিজিং কাণ্ডে গ্রেফতার করা হল ৪জনকে। গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত এই ৪ জনকে গ্রেফতার করে বারাসত থানা। বুধবার রাতে বারাসতে তার পাড়া বিজয়নগর থেকেই ইভটিজিংয়ের অভিযোগ ওঠে।

গল্ফ গার্ডেনে গণধর্ষণের কথা মানল পুলিস

টালিগঞ্জের গল্ফ গার্ডেনে গণধর্ষণের শিকার মহিলার বয়ান লিপিবদ্ধ করল পুলিস। শনিবার চিত্তররঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মহিলার বয়ান নেওয়া হয়। এই ঘটনায় ধৃত শরিফ আলিই ওই মহিলাকে ধর্ষণ করে বলে জেরায় জানতে পেরেছে পুলিস।