বাইশ গজের অগ্নি পরীক্ষায় উওপ্ত ইডেন
কাল ইডেনে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের শুরু। টেস্ট শুরুর আগের দিনেও আলোচনার কেন্দ্রবিন্দু সেই ইডেনের
২২ গজ। সচিনের সাম্প্রতিক ফর্ম, বীরুর সঙ্গে ধোনির বিরোধ, মাহীর ফ্লপ অধিনায়কত্ব,ওয়াংখেড়ের শোচনীয়
পরাজয়কে সাইডলাইনে পাঠিয়ে সবার চোখ এখন শুধুই ইডেনের পিচের দিকে। বিসিসিআই-প্রবীর দ্বন্দ্বকে ইতিমধ্যেই
অন্যমাত্রা দিয়েছে ডালমিয়ার ময়দানে অবতরণ।