কমিশনের সঙ্গে সংঘাত, সরকারের পাশে নেই বিরোধীরা
প্রত্যাশিত ভাবেই কমিশনের সঙ্গে দ্বন্দ্বে সরকারের পাশে নেই বিরোধীরা। কংগ্রেসের মতে, সরকারের সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক। বিজেপি-র প্রশ্ন, যারা একটি কলেজে শান্তিপূর্ণ ভাবে ভোট করতে পারে না, তারা কী ভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট করবে? আর বিরোধী দলনেতার পরামর্শ, সংঘাত এড়িয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক সরকার।পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যকে যে দিন চিঠি দিল কমিশন, সেদিনই দফায় দফায় কমিশন এবং রাজ্যপালের দ্বারস্থ হলেন বিরোধীরা।