আট আসামীর মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

আট খুনের আসামীর মৃত্যুদণ্ডের উপর কিছুদিনের স্থগিতাদেশ জারি করল সুপ্রিমকোর্ট। কিছুদিন আগে এই আট জনের মৃত্যুদণ্ডের সাজা মকুবের আর্জি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

পাঁচটি প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি

পাঁচটি প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে আবেদনকারী দুজনের প্রাণদণ্ডের শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি যাঁদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন তাঁদের মধ্যে উত্তরপ্রদেশের গুরমীত সিং ১৯৮৬-তে একই পরিবারের ১৩ জনকে খুন করেছিল। হরিয়ানার ধরমপাল এক মহিলাকে ধর্ষণ করার পর তাঁরই পরিবারের পাঁচজনকে হত্যা করে।

সস্ত্রীক শ্বশুড়বাড়িতে হাই প্রোফাইল জামাই

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের  তিন দিনের বাংলাদেশ সফরের আজ শেষ দিন। শেষদিনের ঠাসা কর্মসূচির মাঝেই আজ শ্বশুরবাড়ি নড়াইলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। সঙ্গে রয়েছেন স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। গ্রামে যথারীতি সাজ সাজ রব। সস্ত্রীক রাষ্ট্রপতির জন্য নতুন করে বাঁধানো হয়েছে রাস্তা।

পাক চর সন্দেহে জেরা স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিককে

পাকিস্তানকে গোপন তথ্য সরবারহ করার সন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিককে আজ জেরা করা হল। সূত্রের খবর সুমার খান নামের স্বরাষ্ট্রমন্ত্রকের ওই কম্পিউটার বিশেষজ্ঞ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপন তথ্য সরবারহ করেছিলেন। সম্প্রতি ভারতীয় বায়ু সেনা পোখরানের কাছে সীমান্ত বরাবর `আয়রন ফার্স্ট` কার্যকলাপ প্রদর্শন করে। এই কার্যকলাপের গোপন খবর ইসলামাবাদে সরবারহ করার অপরাধে গত মাসে রাজস্থান পুলিস সুমার খানকে গ্রেফতার করে।

ঢাকায় প্রণবের হোটেল সামনে বিস্ফোরণ

বাংলাদেশে সফরত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হোটেলের সামনে ছোট বিস্ফোরণ হল। তবে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঢাকার সোনারগাঁও হোটেলে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হিসাবে তাঁর প্রথম বাংলাদেশ সফরে উঠেছেন। সেই হোটেলের সামনেই দুপুর দুটো নাগাদ এই বিস্ফোরণ ঘটে। চলন্ত গাড়ি থেকে বোমাটি ছোঁড়া হয়েছে বলে প্রাথমিক খবর। এই বিস্ফোরণের ফলে রাষ্ট্রপতির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

দ্রুত কার্যকর হবে তিস্তা চুক্তি, আশ্বাস প্রণবের

বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই সে দেশের সরকারের আমন্ত্রণে আজ ঢাকা পৌঁছালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা ছিল প্রণব মুখোপাধ্যায়ের। কিন্তু সূত্রের খবর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর দিয়ে বিএনপি সুপ্রিমোর সঙ্গে সাক্ষাত বাতিল করেছেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রবিবার ঢাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা প্রণব মুখোপাধ্যায়ের।

অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে: রাষ্ট্রপতি

বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণে বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংসদের দুই কক্ষের সদস্যদের প্রতি তাঁর ভাষণে তিনি বলেন, "এখনও মন্দায় ইউরোপ। এই অবস্থায় শ্লথ হচ্ছে অর্থিনীতির বৃদ্ধির হার।" এই পরিস্থিতিতে আর্থিক বৃদ্ধির বাধাগুলি কাটানোর জন্য আলোচনা করা উচিত।

ফাঁসি দেওয়া হল আফজল গুরুকে

অবশেষে ফাঁসিই দেওয়া হল আফজল গুরুকে। আজ সকাল ৮টায় তিহার জেলের ৩ নম্বর সেলে ফাঁসি হল ২০০১ সালে সংসদ হামলার মূল অভিযুক্তের। তারপর দ্রুত জেল চত্বরেই কবর দেওয়া হয় তাঁকে। আজ এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং স্বরাষ্ট্রসচিব আর কে সিং। তিহার জেল এবং কাশ্মীরের বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লির সমস্ত থানায়।