প্রাথমিকে টেট পরীক্ষা, চূড়ান্ত হয়রানির শিকার পরীক্ষার্থীরা

পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই নাভিশ্বাস উঠল পরীক্ষার্থীদের। কিন্তু এখানেই শেষ হয়নি তাঁদের দুর্ভোগ। পরীক্ষা যারা দিতে পেরেছেন শেষপর্যন্ত তাঁদের অনেককেই পরীক্ষাশেষে বেরিয়ে পড়তে হয়েছে আরেকপ্রস্থ ঝক্কির কবলে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন-কিংবা উত্তরের কথা ভাবার বদলে কীভাবে, কোন পথে, কী উপায়ে পরীক্ষাকেন্দ্রে অন্তত পৌঁছন যায়, সেই চিন্তাই প্রতিটি মূহুর্তে করতে হয়েছে পরীক্ষার্থীদের।

প্রাথমিকে টাকার বিনিময়ে চাকরির টোপ, ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট

প্রাথমিকে পঁয়তাল্লিশ লাখ পরীক্ষার্থী। পঁয়ত্রিশ হাজার আসন। প্রাথমিকে চাকরির শিঁকে ছিঁড়তে ভরসা রাজু স্যার আর পিয়ালি ম্যাডাম। পরীক্ষার আগে অ্যাডমিটের ফটোকপি আর দশ হাজার টাকা দিলেই চাকরির সুযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল চব্বিশ ঘণ্টা।

সংখ্যার বিচারে কাল বাংলার সর্ববৃহৎ পরীক্ষা, সমস্যায় পরীক্ষার্থীরা

আগামিকাল প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের টেট পরীক্ষা। পঁয়ত্রিশ হাজার শূন্যপদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ লক্ষেরও বেশি। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা সাড়ে ছ হাজার। পরীক্ষার ঠিক আগের দিন একাধিক সমস্যার মুখে বিভিন্ন জেলার পরীক্ষার্থীরা।

প্রাথমিকের পরীক্ষাকেন্দ্রের খোঁজ আজ থেকে ওয়েবসাইটে

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে আজ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাবেন আবেদনকারীরা। শুধু ওয়েবসাইট নয়, সোমবার দুপুর ১২টা থেকে এসএমএসের মাধ্যমেও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁরা।

প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত হলফনামা রাজ্যের

হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ প্রসঙ্গে হলফনামা দিতে চলেছে রাজ্য। হলফনামায় রাজ্য সরকারের তরফে জানানো হবে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে সরকারের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি ১৭ জুন পর্যন্ত

তীব্র দাবদাহ। চল্লিশ পেরিয়ে তাপমাত্রার পারদ যেন উঠেই চলেছে। জ্বালা ধরাচ্ছে আদ্রর্তাও। অসহ্য গরমে স্কুলে গিয়ে অসু্স্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা। এই অবস্থায় সরকারের কাছে গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকারা সকলেই।

প্রথম শ্রেণীতে ভর্তির বয়সসীমা বাড়ল

প্রাথমিকে ক্লাস ওয়ানে ভর্তির ক্ষেত্রে বয়স সীমা এবার বাড়িয়ে ৬ বছর করল রাজ্য সরকার। এতদিন ৫ বছর বা তার বেশি বয়সের শিশুরা ক্লাস ওয়ানে ভর্তির সুযোগ পেত।

চাপ কমছে প্রাথমিক স্কুলের

এতদিন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা প্রথম ভাষা, ইংরেজি ও অঙ্ক বিষয়ে আলাদা ভাবে ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে এসেছে।এবার থেকে এই তিনটি বিষয় সম্মিলিত ভাবে ১০০ নম্বরের পরীক্ষা নেবার জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছে সিলেবাস কমিটি।