প্রাথমিক শিক্ষক নিয়োগে শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। নিয়োগের ক্ষেত্রে প্যারা টিচারদের বয়সে ছাড় দিতে হবে বলে রাজ্যকে  নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি নিয়োগের ক্ষেত্রেই বিষয়টি প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বয়সে ছাড়ের দাবিতে প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্যারা টিচাররা।

দশ বছরের কারাদণ্ড চৌতলার

বেআইনি ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দিল্লির একটি আদালত হরিয়াণার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলা এবং তাঁর পুত্র অজয় চৌতলাকে আজ দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল।

আবার আদালতে ধাক্কা খেল রাজ্য

হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। দৃষ্টিহীনদের জন্য সংক্ষণের  উল্লেখ না থাকায় ওই বিজ্ঞপ্তিকে বেআইনি এবং অসাংবিধানিক বলেছে আদালত।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সুর নরম রাজ্যের

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সুর নরম রাজ্যের। আজ সাংবাদিক সম্মেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, রাজ্য সরকার চায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততর হোক। এই নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা কাটাতে আদালতে হলফনামা দেবে রাজ্য।

শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের প্রতিবাদে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা

শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার পথে নামলেন রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষাক্ষেত্রে হামলার প্রতিবাদে গতকয়েকমাস ধরেই সরব হচ্ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রানি রাসমনি রোডে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন কয়েকশো শিক্ষক-শিক্ষিকা।