সুদীপ্ত সেনের বিরুদ্ধে বিক্ষোভে এজেন্ট, কংগ্রেসও

যুব কংগ্রেসের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল বিধাননগর বিধাননগর এসিজেম আদালত চত্বর। সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন সহ ধৃত তিনজনকে আজ আদালতে পেশ করা হয়। সুদীপ্ত সেনকে নিয়ে পুলিসের ভ্যান আদালত চত্বরে পৌঁছোলে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় যুব কংগ্রেসের তরফে। দোষীদের কড়া শাস্তির ও সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা।

লজ্জার রাজধানীতে ইন্ডিয়াগেটে জারি ১৪৪ ধারা : টাইমলাইন

ফের একবার লজ্জায় কেঁপে উঠল দেশ। ফের একবার প্রতিবাদে সোচ্চার হচ্ছে দেশ। ক্ষোভে ফুঁসছে রাজধানীর রাজপথ। দিল্লিতে পাঁচ বছরের এক শিশু কন্যাকে নৃশংস ভাবে ধর্ষণের প্রতিবাদে ফের একবার রাস্তায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

ফের হরতালের ডাক বাংলাদেশে

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বন‍্ধ‌-এর ডাক বাংলাদেশে। ঢাকার নয়া পল্টন এলাকায় সংঘর্ষের জেরে বিএনপির ডাকা সমাবেশ পণ্ড হওয়ার  প্রতিবাদে আগামিকাল দেশজুড়ে সকাল-সন্ধে বনধের ডাক দিল বিএনপি নেতৃত্ব। বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লিগ শিবির। পর পর বনধের জেরে রীতিমতো ক্ষুব্ধ বাংলাদেশের বণিকমহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

দিল্লি ধর্ষণ কাণ্ডে ছ`জনের মৃত্যুদণ্ডের দাবি নির্যাতিতার বাবার

দিল্লি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ছজনেরই মৃত্যু দণ্ডের দাবি করলেন নির্যাতিতা তরুণীর বাবা। মঙ্গলবারই ফাস্টট্র্যাক আদালতে শুরু হয়েছে দিল্লি গণধর্ষণ কাণ্ডের শুনানি। আদালতে সাক্ষ্য দেন ঘটনার এক মাত্র প্রতক্ষ্যদর্শী ওই তরুণী বন্ধু। পাঁচ অভিযুক্তকে সনাক্ত করেছে ওই যুবক। যে বাসটিতে ধর্ষণ করা হয়েছে সেটিকেও চিহ্নিত করেছেন তিনি।

দিল্লি গণধর্ষণ মামলায় চার্জ গঠন, আনা হল খুনের অভিযোগ

দিল্লির চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে আজ চার্জ গঠন করতে চলেছে ফাস্টট্র্যাক কোর্ট। এই চার্জ গুলির ভিত্তিতেই ফাস্টট্র্যাক কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরু হবে।

গণধর্ষণ মামলা দিল্লি থেকে সরানোর আবেদন নাকচ শীর্ষ আদালতের

দিল্লি গণধর্ষণ মামলা রাজধানীর বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন আজ নাকজ করে দিল সুপ্রিমকোর্ট।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড নয়, প্রস্তাব ভার্মা কমিটির

তিন সদস্যের বিচারপতি জে এস ভার্মা কমিটি বুধবার ধর্ষণ বিরোধী আইনের ব্যাপক পরিবর্তন চাইলেও ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করল। তার বদলে গণধর্ষণের জন্য ন্যুনতম ২০ বছর এবং ধর্ষণ ও খুনের ক্ষেত্রে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের সুপারিশ জানিয়েছে এই কমিটি।

দিল্লি ধর্ষণকাণ্ডের বিচার রুদ্ধদ্বারেই

দিল্লি গণধর্ষণকাণ্ডের মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে স্থানান্তরিত হলেও, সেখানেও বিচার পর্ব চলবে রুদ্ধদ্বারেই। সোমবার পাঁচ অভিযুক্তকে তিহার জেল থেকে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে জনরোষ এড়াতে অন্যতম অভিযুক্ত মুকেশের বিচার দিল্লির বাইরে স্থানান্তরের আর্জি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।  

গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়জুড়ে চূড়ান্ত আন্দোলন, রোশন গিরির হুঙ্কার

গতকালই হলদিয়ায় রাজ্যে শিল্পে নতুন জোয়ারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘোষণা করেছিলেন পর্যটন শিল্পে নতুন এক গুচ্ছ প্রকল্পেরও। কিন্তু একদিনের মধ্যেই সেই পর্যটন শিল্পে কালো দিন ঘনিয়ে আসার ইঙ্গিত পাওয়া গেল।