বেহাল জঙ্গলমহলের স্বাস্থ্যপরিষেবা

রাজ্যের মাওবাদী প্রভাবিত তিন জেলায় সরকারি স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে না। ক্ষমতায় আসার পর জঙ্গলমহলের গ্রামগুলিতে ভ্রাম্যমান চিকিত্সা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখনও অর্ধেকের বেশি গ্রাম সেই পরিষেবার মুখ দেখেনি। রাজ্য সরকারের করানো সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে। তারপরই এবিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।  

জঙ্গলমহল সফরে আজ বাঁকুড়ায় মুখ্যমুন্ত্রী

ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। গতকাল রাত নটা নাগাদ পুরুলিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয় রাত্রিবাসের পর আজ বেলা সাড়ে এগারোটায় সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। দুপুর একটায় হুটমুড়া ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টেয় পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছবেন তিনি।

প্রতিশ্রুতি পূর্ণতা পায়নি, অপ্রাপ্তির জঙ্গলমহলে সফরে মুখ্যমন্ত্রী

জঙ্গলমহল সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রথমে পুরুলিয়া যাবেন মুখ্যমন্ত্রী। আজ রাতেই পুরুলিয়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। কাল সকালে পুরুলিয়ায় জনসভা সেরে তিনি রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশে। মুখ্যমন্ত্রী হওয়ার পর চতুর্থবার বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। এর আগে জঙ্গলমহলের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেটে গিয়েছে দেড় বছর। বাঁকুড়াবাসীর অভিযোগ, প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। পাওনা বলতে দুটাকা কেজি দরে চাল। তাও অনিয়মিত। ক্ষুব্ধ, হতাশ জঙ্গলমহলবাসী।

বার্ধক্য ভাতার টাকা আত্মসাত করার অভিযোগ উঠল ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে

পুরলিয়ার এক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জেলার কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশনের টাকা সমবায় ব্যাঙ্কের ম্যানেজার আত্মসাত করেছেন বলে অভিযোগ। ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিস।

বিক্রম থেকে অভিষেক, বড় ধাক্কা মাও নেতৃত্বে

বিক্রমের পর এবার অভিষেক। এ রাজ্যের মাওবাদী আন্দোলনের শীর্ষস্তরে মেধাবী উপস্থিতি বলতে গেলে এই দুজনের নামই প্রথমে উঠে আসে। চলতি বছরের গোড়ার দিকেই পুরুলিয়ায় ধরা পড়েন বিক্রম। এবার অভিষেক ধরা পড়লেন কলকাতা পুলিসের এসটিএফের হাতে।

মাওবাদী নেতা বিক্রম গ্রেফতার

গ্রেফতার করা হল মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম ওরফে সূর্যকে। বিক্রম মাওবাদীদের কেন্দ্রীয় ও রাজ্য কমিটির নেতা। গতকাল পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিক্রমের বিরুদ্ধে খুন ও নাশকতার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিস।

পুরুলিয়ায় বিডিও অফিসে আগুন, অভিযুক্ত আদিবাসীদের সংগঠন

উন্নয়নের দাবিতে স্মারকলিপি দিতে এসে পুরুলিয়ার বরাবাজার ব্লকের বিডিও অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার উত্তেজনা ছড়াল। গোটা ঘটনায় অভিযোগের তির আন্দোলনকারী আদিবাসীদের সংগঠন সাঁওতাল সমাজ উন্নয়ন সমিতির দিকে। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিসকর্মী। এই ঘটনার পেছনে মাওবাদীদের যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিস।

গরমে বাড়ছে মৃতের সংখ্যা

দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়েছে তীব্র দাবদাহ। তীব্র গরম সহ্য করতে না পেরে দক্ষিণবঙ্গে একনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আসানসোলে মৃত্যু হয়েছে ৫ জনের। দুর্গাপুরে মারা গিয়েছেন ৫ জন। কলকাতায় মারা গিয়েছেন ৪ জন। এছাড়াও মালদহে দুজন, আরামবাগের বলরামপুরে একজনের এবং মঙ্গলকোটে একজনের মৃত্যু হয়েছে।

মেধাতালিকায় এগিয়ে জেলা, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

গত কয়েকবছরের মত এবারও মাধ্যমিক পরীক্ষাতে ভাল ফল করল জেলার ছেলেমেয়েরা। মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মেধা তালিকায় জেলার স্কুলগুলিরই রমরমা। পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। প্রথম দশের মেধাতালিকায় পুরুলিয়া জেলা স্কুলের জয়জয়কার।