কলকাতায় বৃষ্টি-ঝড়ে উপড়ে পড়ল গাছ, ব্যাহত যান চলাচল

পূর্বাভাস ছিলই। তা অক্ষরে অক্ষরে মেনে সন্ধের পর তাই ঝেপে বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। মহাত্মা গান্ধী রোডের ওপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে ঝড়ে একটি গাছ রাস্তার ওপর পড়ে যায়। এর জেরে ব্যাহত হয় যান চলাচল। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পুরসভার কর্মীরা গাছটি কেটে সরিয়ে দেন।

সিবিআইকে প্রভাবমুক্ত করতে গঠিত হল মন্ত্রী গোষ্ঠী

এই একই অভিযোগে আইন মন্ত্রীর কুর্শি হারিয়েছেন অশ্বিনী কুমার। বিরোধীদের ক্রমাগত সমালোচনা থেকে মুখরক্ষার চেষ্টায় আজ সিবিআইয়ের তদন্তকে প্রভাবমুক্ত করে নতুন আইন প্রণয়নের জন্য একটি মন্ত্রীগোষ্টী গঠন করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে গঠিত এই কমিটি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে বাহ্যিক প্রভাবমুক্ত এবং স্বশাসিত করার বিষয়টি নিয়ে আলোচনা করবে।

ঘুষকাণ্ডের তদন্তে নেমে মমতা জমানার ফাইল ঘাঁটা শুরু

রেলে ঘুষকাণ্ডের তদন্তে নেমে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সময়ের ফাইলও ঘাঁটতে শুরু করল সিবিআই। আজ রেলের তরফে বদলি ও পদোন্নতি সংক্রান্ত চার বছরের যাবতীয় ফাইল সিবিআইকে দেওয়া হয়েছে। তার মধ্যে ২০০৮ সালের ফাইলও রয়েছে। ওই সময় রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় গোয়েন্দারা খুঁটিয়ে দেখছেন সেই সব ফাইল।

নিজেকে নির্দোষ দাবি বনশলের

মাত্র দু`দিন আগে একরকম বাধ্য হয়েই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আজ প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের পথে হেঁটেই নিজের সাফাই গাইলেন প্রাক্তন রেলমন্ত্রী পবন কুমার বনশল। জানিয়ে দিলেন তিনি কোনও অন্যায় করেননি। রেলে ঘুষ কাণ্ডে তাঁর ভাগ্নে বিজয় সাংলার নাম জড়িয়ে পড়ার পর দলের কোর কমিটির সিদ্ধান্ত মত পদ থেকে সরে দাঁড়ান বনশল।

মন্ত্রিত্বে কোপ বনশলের, মন্ত্রক চ্যুত অশ্বিনী কুমার

বিতর্কে জড়িত দুই কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করতে শনিবার জরুরী বৈঠকে বসতে চলেছে কংগ্রেস কোর কমিটি। সূত্রে খবর, সম্ভবত মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেলা হবে রেল মন্ত্রী পবন কুমার বনশলকে। অন্যদিকে, মন্ত্রকে কোপ পড়লেও আইনমন্ত্রী অশ্বিনী কুমারকে সম্ভবত এখনই মন্ত্রী তকমা হারাতে হচ্ছে না। তবে তাঁকে সরিয়ে ফেলা হতে পারে অন্য মন্ত্রকে। কংগ্রেস সূত্রে খবর, অশ্বিনী কুমারের জায়গায় দলের কোনও অভিজ্ঞ নেতাকে কেন্দ্রীয় আইনমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।

ঘুষ কাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারের তলায় রেলমন্ত্রকের আধিকারিকরা

ঘুষ নেওয়ার অপরাধে কেন্দ্রীয় রেলমন্ত্রী পবন কুমার বনশলের ভাগ্নে আপাতত পুলিসের হেফাজতে। ঘুষ বিতর্কে সিবিআইয়ের স্ক্যানারের তলায় স্বয়ং রেলমন্ত্রীও। সোমবার সিবিআই সূত্রে জানা গেছে এই ঘটনায় রেলমন্ত্রকের বিভিন্ন আধিকারিকদেরও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আইপিএল সিক্সে ভারতীয় হিসাবে প্রথম শতরান রায়নার

ভারতীয় হিসাবে আইপিএল সিক্সের প্রথম শতরান করলেন সুরেশ রায়না। এর আগে এবারের আইপিএলে শতরান করেন শেন ওয়াটসন, ক্রিস গেইল। বৃহস্পতিবার চিপকে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে শতরান করলেন রায়না। মারলেন ৭টা বাউন্ডারি, ৬টা ওভার বাউন্ডারি। রায়নার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে করেছিল ১৮৬ রান।

দিল্লি ধর্ষণ কাণ্ডে দোষ স্বীকার দ্বিতীয় অভিযুক্তের

দিল্লির শিশু কন্যা ধর্ষণ কাণ্ডে দ্বিতীয় অভিযুক্ত প্রদীপ কুমার পুলিসি জেরায় অপরাধ স্বীকার করে নিল। দিল্লি পুলিস কমিশনার নীরজ কুমার গতকাল একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন। প্রদীপ জেরায় জানিয়েছে ``আমি খুব বড় ভুল করে ফেলেছি।`` উনিশ বছরের সম্পূর্ণ নিরক্ষর এই তরুণকে বিহারের লাখিসরাইয়ের বরাহিয়া গ্রাম থেকে দিল্লি ও বিহার পুলিস একটি যৌথ দল গতকাল গ্রেফতার করে।

"স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস"

জয়পুরের অমানবিকতায় গতকালই হারিয়েছেন স্ত্রী, কন্যাকে। আজ স্বজনহারা কানহাইয়া লাল রাইগার একেবারে কাঠগড়ায় তুললেন পুলিস-পথচারীদের ঔদাসিন্য, অনুভুতিহীনতাকে। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাইগার বলেন, "অ্যাম্বুলেন্স নয়, স্ত্রী-কন্যাকে হাসপাতালে নিয়ে যেতে পুলিস তাঁদের পিক আপ ভ্যানে তোলে। স্ত্রীকে আবর্জনার মতো গাড়িতে ছুঁড়ে ফেলে পুলিস। তারপর হাসপাতালে নিয়ে যায়।"