তৃণমূলকে ধ্বংস করতে রেল বাজেট, দাবি সৌগতের

তৃণমূলকে ধ্বংস করতেই এই রেল বাজেট। বাংলার প্রতি বঞ্চনার সংখ্যাতত্ত্ব তুলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পবন বনসলের রেল বাজেটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে সিপিআইএম। দলের নেতা মহম্মদ সেলিমের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেল প্রকল্পগুলির যে কোনও বাস্তব ভিত্তি ছিল না, এ বারের বাজেটে তাই প্রকাশ্যে চলে এসেছে। 

রেল নয় `রায়বেরিলি` বাজেট: বিজেপি

প্রত্যাশিতভাবেই পবন বনশলের রেলবাজেটকে কটাক্ষ করল বিজেপি। এই বাজেটকে দীশাহীন বলে আক্রমণ করেছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা গোপিনাথ মুন্ডা বলেছেন, " এটা রেল বাজেট নয়, রায়বেরিলি বাজেট।" মুন্ডে বলেছেন, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, ছত্তিশগড়ের জন্য কোনও প্রকল্পই নেই। শুধু সোনিয়াকে খুশি করার জন্য তাঁর লোকসভা কেন্দ্র রায়বেরালিতে লোকদেখানো প্রকল্পের ঢল নামানো হয়েছে।

রেল বাজেট টাইম লাইনে

দুপুর ১২ টা ১০- সংসদে শুরু রেল বাজেট পেশ

সংসদে পৌঁছিয়েছেন রেলমন্ত্রী পবন কুমার বনসল

শরীকী চাপ নেই, ১৭ বছর পর কংগ্রেসের মন্ত্রীই পেশ করবেন রেল বাজেট

এটাই হবে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ পূর্ণাঙ্গ রেল বাজেট

রেলবাজেট ঘিরে সংশয়ে বাংলা

প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার জন্য ৯০ শতাংশ কাজ করে গিয়েছেন তিনি। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দাবি, সবটাই ভাঁওতা। সত্যিই কি মুখ থুবড়ে পড়তে চলেছে, রেলকে ঘিরে বাংলার স্বপ্ন ? রেল বাজেটের আগে জল্পনা তুঙ্গে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় আইসিইউতে চলে গেছে রেল। অভিযোগ ছিল, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদির।

কী হবে পেশ হওয়া রেল বাজেটের ভবিষ্যৎ

রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে রেলমন্ত্রীর পদত্যাগের পর তৃণমূলের দাবি মেনে বর্ধিত রেল ভাড়া কি শেষ পর্যন্ত প্রত্যাহার করা হবে? পেশ হওয়া রেল বাজেটের ভবিষ্যত্‍ই বা কী?

মেট্রো রেলের সম্প্রসারণে জোর রেল বাজেটে

মেট্রোয় যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিরাপত্তা এবং সম্প্রসারণে বিশেষ জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। গতবারের বাজেটে প্রস্তাবিত ৩৪টি মেট্রো চলতি মাসেই পেতে চলেছে রাজ্য। সেইসঙ্গেই ২০১২-১৩ সালের বাজেটে প্রস্তাব দেওয়া হয়েছে আরও ৫০টি নতুন মেট্রোর।

আমি ভগবানকেও ভয় পাই না : ত্রিবেদী

রেলের যাত্রীভাড়া বাড়িয়ে নজিরবিহীন ভাবে দলের রোষের মুখে পড়েছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। জল্পনা তৈরি হয়েছে, তাঁর পদত্যাগ নিয়ে। যদিও নিজের সিদ্ধান্তেই অনড় রেলমন্ত্রী সাফ বলেছেন, ``আমি আমার কাজ করেছি। আমি ভগবানকেও ভয় পাই না।``

রেল বাজেট: রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া

রেল বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া

রেল বাজেটে রাজ্য কী পেল?

যাত্রীভাড়া বৃদ্ধির পাশাপাশি বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। বিশেষ করে কলকাতা মেট্রো রেল সম্প্রসারণের উপর জোর দিয়ে এদিন রেলমন্ত্রী জানান, জোকা-ডায়মণ্ডহারবার, ব্যারাকপুর-কল্যাণী ও জোকা-টালিগঞ্জ মেট্রো রেল চালু করা হবে।