ফের বাড়তে পারে রেল ভাড়া

চলতি বছরের অক্টোবর মাসে ফের বাড়তে পারে রেলের ভাড়া। ভাড়াবৃদ্ধি হতে পারে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল।

বাড়তে পারে রেল ভাড়া, জল্পনা তুঙ্গে

ফের কি বাড়তে চলেছে রেলভাড়া? রেলবাজেটের আগে সেই জল্পনা জিইয়ে রাখলেন রেলমন্ত্রী। ডিজেলের বাড়তি দামের বোঝার কথা বললেও সরাসরি এড়িয়ে গেলেন ভাড়াবৃদ্ধির প্রসঙ্গ। সঙ্গে জানালেন, রেলের পড়ে থাকা প্রকল্পগুলির জন্য অর্থাভাবের কথা।

রেলের ভাড়া বাড়ল

দশ বছরে প্রথমবার বাড়ল রেলের ভাড়া। চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত থেকে নতুন ভাড়া কার্যকর হবে। আজ এক সাংবাদিক বৈঠকে রেলে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। চলতি বছরের বাজেটে রেলের ভাড়া আর বাড়বে না বলেও জানান মন্ত্রী। প্রতি কিলোমিটারে ২ পয়সা থেকে ১০ পয়সা পর্যন্ত বাড়বে ভাড়া। রেলমন্ত্রী এদিন বলেন ২০১০-১১তে ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।

যাত্রীভাড়া বাড়িয়ে সংস্কারের বার্তা রেলমন্ত্রীর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং `মা-মাটি-মানুষ`-কে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রেলমন্ত্রী হিসেবে প্রথম রেল বাজেট পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর `সহযোগিতা`র কথাও কবুল করলেন দীনেশ ত্রিবেদী।