ফেসবুক গ্রেফতারের জেরে সাসপেন্ড দুই অফিসার, প্রতিবাদে বনধ শিবসেনার

মহারাষ্ট্রের ফেসবুক কান্ডে নয়া মোড়। বাল থাকরের মৃত্যুর পরের দিন ফেসবুকে করা মন্তব্যের জেরে গ্রেফতার হতে হয়েছিল মুম্বইয়ের দুই তরুণিকে। আজ এই গ্রেফতার কান্ডে নিযুক্ত দুই পুলিস অফিসারকে সাময়িক নির্বাসনে পাঠাল মহারাষ্ট্র সরকার। এই নির্বাসনের মাধ্যমে পক্ষান্তরে সরকার শিবসেনা আর মুম্বই পুলিসকে কড়া বার্তা দিল বলেই ম্নে করছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে এই দুই অফিসারকে নির্বাসনের প্রতিবাদে শিবসেনা কাল মহারাষ্ট্রের পালঘর জেলায় বনধের ডাক দিয়েছে।

প্রয়াত বালাসাহেব ঠাকরে (১৯২৬-২০১২)

উত্থান পতন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাঁর শারীরিক অবনতিতে মূহ্যমান হয়ে পড়ে গোটা মুম্বই। গত বুধবার রাত থেকে শারীরিক অবস্থা চরম সঙ্কটজনক হয়ে পরে। শনিবার দুপুর সাড়ে তিনটেয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 'মারাঠি অস্মিতা'র প্রতিভূ, শিবসেনা প্রধান বালাসাহেব কেশব ঠাকরে। গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন শিবসেনা সুপ্রিমো। সর্বক্ষণ তাঁর ওপর নজর রাখছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা। কিন্তু চিকিত্সায় তেমন সাড়া না মেলায় তাঁকে বাসভবন মাতুশ্রীতে নিয়ে যান আত্মীয়-পরিজনেরা।

শিবসেনা প্রধানের শারীরিক অবস্থার অবনতি

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মাতশ্রীতেই চলছে চিকিত্সা। একটি মেডিক্যাল বোর্ড শিবসেনা প্রধানের চিকিত্সা করছে। আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাল ঠাকরেকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন বালাসাহেব ঠাকরে। বুধবারই তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

`ইনফর্মার` বিতর্ক সামলাতে সক্রিয় স্বরাষ্ট্রমন্ত্রক, সন্ত্রাস নিয়ে বিহারিদের দুষলেন রাজ ঠাকরে

শেষ পর্যন্ত দিল্লি ও মহারাষ্ট্র পুলিসের চাপানউতোর এড়াতে হস্তক্ষেপ করতে হল নর্থ ব্লককে। মঙ্গলবার মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিং জানালেন, ১৩/৭ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ধৃত বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা নাকি আহমেদ আদতে জঙ্গি সংগঠন `ইন্ডিয়ান মুজাহিদিন`-এরই সক্রিয় সদস্য।