সংরক্ষণ বিল: ভোটাভুটি রাজ্যসভায়

এফডিআই বিতর্কের পর এবার চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছে ইউপিএ সরকার। সংরক্ষণ সংক্রান্ত বিলটি নিয়ে আজই রাজ্যসভায় ভোটাভুটি হতে চলেছে। আর এতেই সরকারের বিপক্ষে ভোট দিতে পারে সমাজবাদী পার্টি। এমনকি এই ইস্যুকে সামনে রেখে সরকারকে বাইরে থেকে সমর্থনের বিষয়টিও নতুন করে ভেবে দেখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব।

ওয়ালমার্ট ইস্যুতে উত্তাল রাজ্যসভা

খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম বড় খুচরো ব্যবসা বিষয়ক সংস্থা ওয়াল মার্টের একটি রিপোর্ট। সম্প্রতি ওয়াল মার্ট মার্কিন সেনেটে একটি রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিশাল খুচরো ব্যবসার বাজার ধরার লক্ষ্যে, ওয়াল মার্ট ২০০৮ সাল থেকে ভারতে টানা লবি করে গিয়েছে। তার জন্য গত চার বছরে প্রায় ১২৫ কোটি টাকা খরচ করেছে ওই সংস্থা। ওয়ালমার্টের এই রিপোর্টের ভিত্তিতে উত্তাল হয়ে ওঠে আজকের রাজ্যসভা।

এফডিআই ভোট: রাজ্যসভায় জিতল সরকার

এফডিআই নিয়ে আজ রাজ্যসভায় ভোটাভুটি। গতকাল বহুজন সমাজ পার্টি সমর্থনের ঘোষণার পর ভোটাভুটিতে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গেই ওয়াকআউটের কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

সমর্থনের প্রতিশ্রুতি বহেনজির, রাজ্যসভাতেও স্বস্তিতে এফডিআই

গতকাল ওয়াকআউট করে লোকসভায় সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আজ রাজ্যসভায় দাঁড়িয়ে খুচরো বিতর্কের ভোটাভুটিতে সরকারকে সরাসরি সমর্থনের করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। অন্যদিকে, রাজ্যসভাতেও ভোটদানে বিরত থাকবে সপা। আজ দলের পক্ষ থেকে একথা জানিয়েছেন সাংসদ নরেশ আগরওয়াল। আজ রাজ্যসভায় মায়াবতী বলেন খুচরো ব্যবসায় বিদেশী বিনিয়োগ সমর্থন না করলেও এই মুহূর্তে সরকারের পাশেই থাকবে বিএসপি। সপার ৯ সাংসদ সহ অনুপস্থিত থাকবেন ইডেনে খেলতে আসা মনোনীত সাংসদ সচিন তেন্ডুলকরও। ফলে ম্যাজিক ফিগার ১২৩ থেকে কমে দাঁড়াবে ১১৭। বসপার ১৫ সাংসদের সমর্থন পেলে ইউপিএ-র পক্ষে মোট ভোট দাঁড়াবে ১১৯।

এফডিআই ইস্যুতে আজ রাজ্যসভায় ভাগ্য পরীক্ষা কেন্দ্রের

গতকাল লোকসভায় শীতকালীন অধিবেশনের সবচাইতে বড় পরীক্ষাটা উতরে গেছে কেন্দ্রের ইউপিএ-২ সরকার। বিরোধীদের প্রস্তাব খারিজ করে এফডিআই ইস্যুতে জয় পেয়েছে কেন্দ্র। সৌজন্যে অবশ্যই 'সপা' আর 'বসপা'-র 'বন্ধুত্ব পূর্ণ' ওয়াকআউট। আজ রাজ্যসভায় খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ ইস্যুতে আবার যুদ্ধে নামল সরকার। ইতিমধ্যে থেকে রাজ্যসভার উচ্চকক্ষে এফডিআই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ভোটাভুটি হবে শুক্রবার। সরকারের চিন্তা বাড়িয়ে দিল সমাজবাদী পার্টি। বাজ্যসভায় সপা সরকারকে ভোট দেবে না বলে জানিয়ে দিলেন সপা নেতা নরেশ অগ্রবাল। অন্যদিকে প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন লোকসভার মত রাজ্যসভাতেও জয়
পাবে সরকারই। 

কোল ব্লক ইস্যুতে আজও উত্তাল সংসদের উভয় কক্ষ

কয়লার ব্লক বণ্টন নিয়ে দুর্নীতির ইস্যুতে আজও উত্তাল হল সংসদ। প্রবল হইহট্টগোলের জেরে দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

ক্যাগের অভিযোগ ভিত্তিহীন, সংসদে বিবৃতি প্রধানমন্ত্রীর

কয়লা ব্লক বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগে কোনঠাসা প্রধানমন্ত্রী আজ পাল্টা চ্যালেঞ্জের রাস্তায় গেলেন। সংসদের বিবৃতিতে ক্যাগ রিপোর্টের ভিত্তি নিয়েই প্রশ্ন তোলেন মনমোহন সিং। তিনি বলেন, ক্যাগের পর্যবেক্ষণ প্রশ্নাতীত নয়। রিপোর্টে ওঠা দুর্নীতির যাবতীয় অভিযোগকেও খারিজ করে দেন তিনি। বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যেও বিবৃতি থামাননি মনমোহন সিং।

আজ ফের উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ

প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে আজ ফের উত্তাল হতে পারে সংসদ। বিশেষজ্ঞ মহলের ধারণা, সপ্তাহভর এই ইস্যুতে সংসদ অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। কারণ, শেষ এক বছরে দুর্নীতি নিয়ে আন্না হাজারে এবং নাগরিক সমাজের আন্দোলনের জেরে অনেকটাই ম্লান হয়ে গেছে দুর্নীতি নিয়ে বিজেপির আন্দোলন।

বাদল অধিবেশনেই পেশ হবে জমি অধিগ্রহণ বিল

সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে চলেছে সংশোধিত জমি অধিগ্রহণ বিল। তার আগে আগামী সপ্তাহে বিলটিকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংশোধিত বিলে বহুক্ষেত্রে অনেকটাই শিথিল হচ্ছে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ সংক্রান্ত বিভিন্ন শর্ত।