কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য, নিষ্ক্রিয় পুলিস
এক কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে আসানসোলে। পুলিসের দাবি, আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা ওই কিশোরী আত্মহত্যা করেছেন। যদিও সেকথা মানতে নারাজ কিশোরীর পরিবার। তাঁদের অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। পুলিসের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগও
তুলেছে কিশোরীর পরিবার।