ইয়ে হ্যায় মুম্বই মেরি জান

বিশ্বের ৭৭টি অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে ৬৬তম হিসেবে চিহ্নিত হল মুম্বই। মঙ্গলবার গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টারস ইন্ডেক্স-এর (জিএফসিআই) প্রকাশিত রিপোর্টে এই তথ্য বেড়িয়েছে। তবে এবারের রিপোর্টের সন্তোষজনক জায়গা দখল করতে পারল না রাজধানী দিল্লি। তবে গতবছর মুম্বই ছিল ৬৩তম স্থানে।

হেরেও র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগোল ভারত

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ভারত ১৪৩ নম্বরে উঠে এল। আগের চেয়ে বেশী আন্তর্জাতিক ম্যাচ খেলার সুফল পেলেন সুনীলরা।

ওয়ানডের 'সাপলুডোর' র‌্যাঙ্কিংয়ের লড়াইয়ে শীর্ষস্থানে ভারত

দুর্দিনের মাঝেই হঠাত্‍ ফিরল সুদিন। একের পর এক হারের ধাক্কার মাঝে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া ম্যাচ জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। সেই সঙ্গে পার্লে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারায় ধোনিদের এক নম্বরে ওঠার রাস্তাটা সুগম করে দেয়।

র‌্যাঙ্কিংয়ে রেকর্ডের দিনে শেষ আটে সাইনা

আজকের দিনটা দারুণ গেল সাইনা নেহওয়ালের কাছে। আজ, বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ারে সবচেয়ে উঁচুতে উঠলেন সাইনা। আজই আবার মালয়শিয়ান সুপার সিরিজের শেষ আটে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানী।

আয়োজক হওয়ার `পাপের শাস্তি`, র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ১৮!

বিশ্বকাপের আয়োজক হওয়াটা দারুণ সম্মানের আর আনন্দের। কিন্তু এর একটা `সাইডএফেক্ট`ও আছে। আর এই সাইডএফেক্টের জন্যই ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর ব্রাজিলের অবস্থান সর্বকালীন খারাপ জায়গায় গেল। ফুটবলের দেশ হিসাবে পরিচিত ব্রাজিল সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ নেমে ১৮ নম্বরে থাকল। আগামী বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না শুধু প্রীতি ম্যাচ খেলার কারণে র‌্যাঙ্কিং পয়েন্ট কমে যাচ্ছে কাকা-নেইমারদের। ব্রাজিলের অর্জন মাত্র ৯৪৬ পয়েন্ট। অন্যদিকে টানা পঞ্চমবারের মত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করতে যাচ্ছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

নামতে নামতে সচিন ২২, কোনও ভারতীয় প্রথম কুড়িতে নেই

ভারতীয় ক্রিকেটে অধঃপতনের উদাহরণ দিতে এখন আর কোনও রেকর্ড বই ঘাঁটতে হয় না। বিদেশের মাটিতে টানা আটটা টেস্ট হার, ঘরের মাঠে কুকদের কাছে সিরিজ হেরে আট বছর পর দেশে হারের স্বাদতো ছিলই। গোদের ওপর বিষ ফোঁড়ার মত এসে জুটল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং। বিশ্বের প্রথম কুড়িজন টেস্ট ব্যাটসম্যানের তালিকায় ঠাঁই হল না সচিন রমেশ তেন্ডুলকরের। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি এখন প্রথম কুড়িতেও জায়গা পাচ্ছেন না।

একধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা এখন তিন নম্বরে

ডেনমার্ক ওপেনে খেতাব জেতায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে এলেন সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন রানির এখন বিশ্ব র‌্যাঙ্কিং তিন।
এদিকে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল।

একধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা এখন তিন নম্বরে

ডেনমার্ক ওপেনে খেতাব জেতায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে এলেন সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন রানির এখন বিশ্ব র‌্যাঙ্কিং তিন। এদিকে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল।

টি টোয়েন্টি ক্রমতালিকায় আইরিশদেরও পিছনে অসিরা

হেডেন, ওয়ার্ন, পন্টিংয়ের পরবর্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটের দূরাবস্থাটা আবার সামনে চলে এল। আইসিসির টি টোয়েন্টি ক্রমতালিকায় অস্ট্রেলিয়া এখন দশ নম্বরে, `বামন` দেশ আয়ারল্যান্ডেরও পিছনে ওয়াটসন, ওয়ার্নাররা।