দশ বছরের ধর্ষিতা কিশোরীকে জেলে আটকে রাখল পুলিস

উত্তরপ্রদেশে দশ বছরের ধর্ষিতা এক কিশোরীকে কারারুদ্ধ করে রাখার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। মায়ের সঙ্গে থানায় নিজের উপর হওয়া অত্যাচারের অভিযোগ দায়ের করতে গিয়ে কর্তব্যরত পুলিসরা জেলে ভরে দিল মেয়েটিকেই।

"আমার মেয়ের নাম জ্যোতি সিং পান্ডে"

নির্যাতিতার নিজের পরিবারই প্রকাশ্যে এনেছেন তাঁর পরিচয়, এমন ঘটনা দেশ আগে দেখেছ বলে মনে পড়ে না। অবশ্য দেশ তো ধর্ষণ নিয়ে এমন বড় মাপের স্বতস্ফূর্ত প্রতিবাদও এর আগে দেখেনি। দিল্লির চলন্ত বাসে নারকীয় ঘটনার পর থেকে সময় যত এগিয়েছে তীব্রতর আকার নিয়েছে প্রতিবাদ। নির্যাতিতার জন্য সুবিধামতো নাম খুঁজে নিয়েছে ভারতের মিডিয়া।

ধর্ষিতার অভিযোগ নিতে টালবাহানা থানায়, ফেরার তৃণমূল নেতা

ওসি না থাকায় ধর্ষিতা কিশোরীর অভিযোগ নিতে অস্বীকার করল মহিলা থানা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে। তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে চলতে থাকা শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে গত কয়েকদিন ধরে কাঁথি মহিলা থানায় ঘুরছিলেন ওই কিশোরীর। কিন্তু ওসি বাইরে গেছেন, এই অজুহাতে বারে বারেই ধর্ষিতাকে ফিরিয়ে দেন কর্তব্যরত মহিলা পুলিসকর্মীরা। এমনই অভিযোগ ওই কিশোরীর পরিবারের।

দিল্লি গণধর্ষণকাণ্ড: খুনের মামলা দায়ের

দিল্লি গণধর্ষণকাণ্ডে ধৃত ছয় অভিযুক্তদের বিরুদ্ধে এবার খুনের মামলাও দায়ের করতে চলেছে দিল্লি পুলিস। এদিন ভোররাতে সিঙ্গাপুরের হাসপাতালে ২৩ বছরের নির্যাতিতা তরুণীর মৃত্যুর পর দিল্লি পুলিসের তরফে একথা জানানো হয়েছে।

তেরো দিনের লড়াই আর আশঙ্কার প্রহর

১৬ ডিসেম্বর, ২০১২: দিল্লিতে পাশবিক গণধর্ষণের শিকার তরুণী...মুনিরকা থেকে দ্বারকা যাওয়ার জন্য একটি এসি বাসে ওঠেন মেডিক্যাল ছাত্রী ওই তরুণী ও তাঁর বন্ধু। বাসের মধ্যে ছয় দুষ্কৃতী তরুণীকে ধর্ষণ করে মহিপালপুরের কাছে তাঁকে ও তার বন্ধুকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেডিক্যালের ছাত্রী ওই তরুণীর বন্ধুকেও। রাতে সেই তরুণীকে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে।

ধর্ষিতার মৃত্যু, স্তব্ধ দিল্লির জনজীবন

সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয়েছে দিল্লিকাণ্ডের ধর্ষিতার। ভারতে খবর পৌঁছতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল রাজধানী। দিল্লি পুলিসের তরফে রাজন ভগত জানিয়েছেন, দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও যন্তর-মন্তর ও রামলীলা ময়দানে শান্তিপূর্ণ প্রতিবাদের ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিস। দিল্লি ট্রাফিক পুলিসের পক্ষ থেকে সমস্ত নাগরিককে ইন্ডিয়া গেট সংযোককারী সমস্ত রাস্তা ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে।

মৃত্যুর কাছে হার মানলেন দিল্লির নির্যাতিতা তরুণী

মৃত্যুর কাছে হার মানল বাঁচার মরিয়া লড়াই। তেরো দিনের লড়াই শেষে মৃত্যু  হল দিল্লি গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা তরুণীর।  ভারতীয় সময় রাত দুটো পনেরোয় তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চিকিত্‍‍সা চলছিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। শুক্রবার থেকে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তরুণীর।

অত্যন্ত সঙ্কটে দিল্লির ধর্ষিতা, রয়েছেন সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায়

সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরও অবনতি হল দিল্লির ধর্ষিতার শারীরিক অবস্থার। তাঁর একাধিক বিকল হয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন চিকিত্সকরা। এই মুহূর্তে তাঁকে সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিইও কেভইন লো। সবরকম চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা। তরুণীর সঙ্গে রয়েছে তাঁর পরিবার।

সামান্য উন্নতি হলেও বিপদমুক্ত নন নির্যাতিতা

দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক। তবে গতকালের থেকে সামান্য হলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিতসকরা। সোমবার রাতের তুলনায় তাঁর রক্তে অনুচক্রিকার সংখ্যা বেড়েছে। কমেছে রক্তপাতও। তবে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে।