আজ ফেলিক্সের ভয়ঙ্কর `আকাশ-ঝাঁপ`

খারাপ আবহাওয়ার জন্য বাতিল হওয়া `আকাশ ঝাঁপ` বৃহস্পতিবার সেরে ফেলার পথে ফেলিক্স বাউমগার্টনার। মৃত্যুর ভ্রূকুটি কে অগ্রাহ্য করে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দিতে চলেছেন ফেলিক্স। কথা ছিল বুধবারই গড়বেন সেই ভয়ঙ্কর রেকর্ড। কিন্তু বাদ সেধেছিল আবহাওয়া। এবার আবহাওয়ার সেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে ঝাঁপ দিয়ে এক অনবদ্য রেকর্ড গড়তে চলেছেন অস্ট্রিয়ান স্কাই ডাইভার ফেলিক্স বাউমগার্টনার।

পোল ওয়ানে ভেটেল, ২১ তম স্থানে কার্তিকেয়ন

ইন্ডিয়ান গ্রাঁ পিতে পোল পজিশন পেলেন রেডবুলের বিশ্বচ্যাম্পিয়ন ড্রাইভার জার্মানির সেবাস্তিয়ান ভেটেল। যোগ্যতানির্ধারনী পর্বে হ্যামিলটন আর সতীর্থ মার্ক ওয়েবারকে টেক্কা দেন রেডবুলের এই ড্রাইভার।