সচিনের বিদায়

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সে সবের অবসান ঘটিয়ে গত বছরের শেষ লগ্নে একদিন থেকে অবসর নিলেন সচিন রমেশ তেন্ডুলকর। শেষ হল এক অধ্যায়। আর ব্যাট হাতে রঙিন ট্র্যাক স্যুটে ভারতের হয়ে খেলতে নামবেন না তিনি। এক দিনের ২২ গজের অবিসংবাদী এই অধিপতির অবসানে কি দর্শকদের কাছে মানে হারাল ক্রিকেট? না এটাই সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত? কী বলছেন আপনারা?

অবসরেও মাস্টারস্ট্রোক, কুর্নিশ সচিনকে...

 সকালবেলা খবরটা পেলাম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন সচিন তেন্ডুলকর। কিছুক্ষণ হঠাৎ যেন থমকে গিয়েছিল চারপাশ। মনে হল যা! ইডেনের ভারত-পাক ম্যাচের টিকিট যে কেটে ফেলেছি। ইডেনে যাব খেলা দেখতে, কিন্তু ব্যাট হাতে নামবেন না সচিন? ধুর, তাও আবার হয় না কি? কিন্তু তারপরেই যেন সম্বিত ফিরে পেলাম। গত কয়েক দিন ধরে এটাই তো চাইছিলাম। চিরকাল যিনি ম্যাকগ্রা, মুরলীধরন, শেন ওয়ার্নের উপর কর্তৃত্ব করেছেন। মন্টি পানেসরের বলে বারবার তাঁর পরাজিত হওয়া মেনে নিতে পারছিলাম না। যখন দেখছিলাম কোথায় যেন পথভ্রষ্ট সেই স্বপ্নের রিফলেক্স, স্ট্রেট ডাইভে বোলারের মাথার উপর দিয়ে উদ্ধত ছয়, গ্যালারি মাতাল করা স্কোয়ার ডাইভ, হুক তখন মনে হচ্ছিল এ সচিনকে তো আমরা দেখতে অভ্যস্ত নই।

একদিনের ক্রিকেট থেকে অবসর সচিনের

একদিনের ক্রিকেট 'অনাথ' হয়ে গেল। একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন সচিন তেন্ডুলকর। ভারত-পাক সিরিজ শুরুর আগেই একদিনের ক্রিকেট থেকে এই অবসরের সিদ্ধান্ত সিন্ধান্তের খবর রবিবার সকালে সংবাদমাধ্যমে প্রকাশ পেতেও দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। শেষ হল ২৩ বছরের একদিনের ইনিংস। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ান থেকে অবসর নিচ্ছেন সচিন।

টি২০থেকে অবসর জল্পনা ওড়ালেন সেওয়াগ

তিনি নাকি আর টি টোয়েন্টিতে খেলতে চান না এমন একটা খবরের পর নতুন জল্পনা শুরু হয়। বীরেন্দ্র সেওয়াগ নিজেই সেই জল্পনা উড়িয়ে দিলেন। আজই এক সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত হয় সেওয়াগ আর দেশের হয়ে টি টোয়েন্টিতে খেলতে চান না।

লক্ষ্মণের জায়গায় দলে বদ্রীনাথ

লক্ষ্মণের জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন বদ্রীনাথ। ভিভিএস লক্ষ্মণ সিরিজ শুরুর ঠিক আগেই অবসর নেওয়ায় তাঁর জায়গায় নির্বাচকরা বেছে নেন বোর্ড প্রেসিডেন্টের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার বদ্রীনাথকে।

ফের আন্দোলনের তোড়জোড় ওয়েবকুটার

বকেয়া বেতন, অবসরের বয়স ৬৫ করা ও পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে নামতে চলেছে ওয়েবকুটা। ইতিমধ্যেই এই দাবিতে কর্মবিরতি পালন করেছেন কলেজের অধ্যাপকরা। এবার দ্বিতীয় দফার আন্দোলনে নামছেন তাঁরা।

অবসর জল্পনায় জল ঢাললেন সচিন

অবসরের যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে সমালোচনকদের যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরে ফেললেন সচিন তেন্ডুলকর। মুম্বইতে একটি অনুষ্ঠানে এসে সচিন ইঙ্গিত দিলেন ২০১৫ বিশ্বকাপ খেলারও। অবসর দূরে থাক, সচিনের এই ইঙ্গিতে ক্রিকেটমহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা।

এখনই অবসর নয়, জানিয়ে দিলেন সচিন নিজেই

এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। শনিবার দুপুরে রটে, সচিন শততম শতরান পেয়ে গেলেই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। কিন্তু সচিন এসএমএস মারফত জানিয়ে দেন খবরটা ভিত্তিহীন।

আত্মজীবনীর মাধ্যমে ক্ষোভ প্রকাশ অভিনব বিন্দ্রার

বেজিং অলিম্পিকের পর অবসর নিতে চেয়েছিলেন ভারতের শুটার অভিনব বিন্দ্রা। অলিম্পিকের সোনা জয়ের পর ভারতীয় শুটিংয়ের পরিকাঠামোর উন্নতির জন্য বহু চেষ্টা করেও কোন ফল পাননি অভিনব বিন্দ্রা।