জন্মদিনে কলকাতায় ৪০ পাউন্ডের কেক কাটবেন সচিন

আজ জন্মদিনে ইডেনে ব্যাট হাতে নামছেন সচিন তেণ্ডুলকর। মাস্টার ব্লাস্টারের চল্লিশতম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে সিএবি।  

মূর্তি গড়ে সচিনকে জন্মদিনের আগাম উপহার ডনের দশের

ক্রিকেটের ভগবানের মূর্তি বসালো ডন ব্র্যাডম্যানের শহর। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সচিন তেণ্ডুলকরের মোমের মূর্তির আবরণ উন্মোচন হল। আগামী ২৪ এপ্রিল সচিনের ৪০তম জন্মদিন। তার আগে ডন ব্র্যাডম্যানের স্মৃতি বিজড়িত শহরের মিউজিয়ামে রাখা হয়েছে ছোট ডনের এই মোমের মূর্তি। শনিবার তাঁর প্রিয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্যর ডন ব্র্যাডম্যান আর শেন ওয়ার্নের সঙ্গে ‘মাস্টার ব্লাস্টার’-এর মোমের মূর্তির উন্মোচন হল। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে সচিনের যে মোমের মূর্তি রয়েছে তারই আদলে তৈরি এই মূর্তি। পরে মাদাম তুসোর সিডনি শাখাতেও রেপ্লিকাটি থাকবে।

টেস্ট দলে সুযোগ পেলেন না সচিন, ডন ব্র্যাডম্যান

নেই সচিন তেন্ডুলকার। নেই রিকি পন্টিং, ব্রায়ান লারাও। এমনকি ঠাঁই পাননি স্যার ডন ব্র্যাডম্যানও। অবাস্তব শোনালেও কিংবদন্তী আম্পেয়র ডিকি বার্ডের পছন্দের টেস্ট দল একাদশে ঠাঁই মেলেনি টেস্ট ক্রিকেটের প্রবাদপ্রতিম এই সব ব্যাটসম্যানদের। তবে সচিন জায়গা না পেলেও বার্ডের স্বপ্নের একাদশে জায়গা করে নিয়েছেন আর এক `লিটল মাস্টার` সুনীল গাভসকার।

সচিনকে চ্যালেঞ্জ জানাতে আসছেন মাস্টার ব্লাস্টার

আসল সচিন তেন্ডুলকরকে চ্যালেঞ্জ জানাতে আসছেন অ্যানিমেশনের সচিন। আইপিএলের মাঝেই টিআরপি যুদ্ধে হাজির সচিন তেন্ডুলকর। আইপিএলের ভরা মরসুমে প্রথম ভারতীয় ক্রীড়াবিদের অ্যানিমেশন সিরিয়াল আসতে চলেছে এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে। অনুষ্ঠানের নাম মাস্টার ব্লাস্টারস। এই সিরিয়াল অ্যানিমেশনের সচিনকে দেখা যাবে অনেকটা সুপার হিরোর কায়দায়।

এগিয়ে থেকেও কোটলার পিচ চিন্তায় রাখছে ভারতকে

সিরিজের সেরা বলে নাথান লিয়ন যখন সচিন তেন্ডুলকরকে প্যাভিলিয়ানে ফিরিয়ে দিলেন ভারতের স্কোরবোর্ড রানসংখ্যা ১৮৪। হাতে মাত্র পাঁচটি উইকেট। তিনি দিনেই খেলা শেষ হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী কেমন যেন দিশা হারিয়ে ফেলল ফিরোজ শাহ কোটলার ২২গজে। হোয়াইট ওয়াশ, ব্রাউন ওয়াশের পাপড়ি বিছানো নরম পথে হঠাৎ কাঁটা ছড়িয়ে দিয়ে গেল নিয়নের স্বপ্নের স্পেল। যে স্পেলের কাছে হার মানলেন পাঁচ ভারতীয় ব্যাটসম্যান।

সময়ের সঙ্গে লড়ে মোহালিতে সিরিজ জয় ভারতের

মোহালিতে সিরিজ জয়ের লড়াইটা একটা সময় হয়ে উঠেছিল সময়ের সঙ্গে। সেই সময়কে হারিয়ে সাময়িক অস্বস্তি কাটিয়ে মোহালি টেস্ট বের করে নিল ভারত। গোটা একদিন বৃষ্টিতে ধুয়ে যাওয়া ম্যাচে ভারত জিতল একেবারে শেষ প্রহরে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে গেল ভারত। সেই সঙ্গে মোহালিতে মাইকেল ক্লার্কের দলের বিরুদ্ধে প্রতিশোধের বৃত্ত আঁকার প্রক্রিয়াটাও শেষ ল্যাপে গিয়ে পৌঁছল। সিরিজ ফল এখন ধোনিদের পক্ষে ৩-০। আগামী শুক্রবার দিল্লিতে শুরু হতে চলা সিরিজের শেষ টেস্ট জিতলে অসিদের হোয়াইটওয়াশ করে ফেলবেন ধোনিরা।

সিরিজ জয় কার্যত নিশ্চিত, ম্যাচ জিততে আর সাত উইকেটের অপেক্ষা

নাথান লিঁয়-র বল মোহালির সবুজ লং মিডউইকেটের বুক চিড়ে বাউন্ডারি সীমারেখা ছুঁয়ে ফেলার সঙ্গে সঙ্গেই টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরিটি সেরে ফেললেন মুরলি বিজয়। নিঁখুত টেস্ট ক্রিকেটিয় ধাঁচে ২২৫টি বল খেলে ১৩টি চার ও ২টি ছয় মেরে শতরানের চৌকাঠ ছুঁয়ে গেললেন তিনি। এবং বেশ কিছুদিনের খরা কাটিয়ে টেস্টে দুই ভারতীয় ওপেনার উপহার দিলেন জোড়া সেঞ্চুরি।

টেস্ট দল থেকে বাদ পড়লেন সেওয়াগ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টের ভারতীয় দল থেকে বাদ পড়লেন বীরেন্দ্র সেওয়াগ। জাতীয় নির্বাচক কমিটি আজ শেষ দুটি টেস্টের দল বাছতে বসেছিলেন। সেখানে সেওয়াগের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়। বাকি দল অবশ্য অপরিবর্তিতই রাখা হয়েছে।

সেঞ্চুরির স্বপ্ন সচিনের ইনিংসে

সচিন তেন্ডুলকর-- ৭১ অপরাজিত (১২৮ বলে, ৬টা বাউন্ডারি) আজ সচিন এক নজরে-- টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫০০ রানের মাইলস্টোন গড়লেন। অসিদের বিরুদ্ধে মোট ৩৬টি টেস্ট খেলে সচিনের মোট শতরান ১১টি, অর্ধশতরান ১৬টি, সর্বাধিক ২৪১, গড় ৫৮.৩৮।