বিতর্ক ছুঁড়ে ফেলে আইপিএল-৬ আমচি মুম্বইয়ের
দু-দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল-সিক্স জিতে নিল মুম্বই ইন্ডিয়ানস। আইপিএলে বেটিং, ফিক্সিং ঘিরে বিতর্কের মধ্যেই রবিবার রাতে মুম্বই ও চেন্নাইয়ের মধ্যে ফাইনাল ঘিরে প্রাথমিক ভাবে উত্তেজনার কিছুটা ঘাটতি থাকলেও খেলা যত এগিয়েছে ইডেনের গ্যালারিতে ফিরে এসেছে চেনা ছবি, চেনা উচ্ছ্বাস।