হাতির পায়ে পিষে গেল সাইনার বিজয় রথ

অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সোনালী দৌড় থেমে গেল। চিনের শক্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সাইনা হারলেন তাইল্যান্ডের রাতচানোক ইন্টাননের বিরুদ্ধে। শনিবার ভারতের ব্যাডমিন্টন রানি হারেন ১৫-২১, ১৯-২১। সাইনাকে দেখে মনে হচ্ছিল তিনি তাঁর যাবতীয় শক্তি কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিয়েছেন। এদিন সাইনার ম্যাচ দেখতে হাজির ছিলেন বেশ কয়েকজন তাই সুন্দরী সমর্থক। তাদের হাতে ছিল তাইলান্ডের জাতীয় পশু হাতির ছবি। সেই ছবির নীচে লেখা হাতির পা পিষে দাও সাইনার বিজয়রথ। বাস্তবেও কিছুটা তাই হল।

র‌্যাঙ্কিংয়ে রেকর্ডের দিনে শেষ আটে সাইনা

আজকের দিনটা দারুণ গেল সাইনা নেহওয়ালের কাছে। আজ, বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন র‌্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ারে সবচেয়ে উঁচুতে উঠলেন সাইনা। আজই আবার মালয়শিয়ান সুপার সিরিজের শেষ আটে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টনের রানী।

কোরিয়া ওপেনে চেনা ছন্দে সাইনা নেহওয়াল

জয় দিয়েই নতুন মরসুম শুরু করলেন সাইনা নেহওয়াল। কোরিয়া ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের এই অলিম্পিয়ান। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ আটে পৌঁছলেন সাইনা।

সাইনা বেশি প্রচার পান, জোয়ালার বোমা

অলিম্পিকে সাফল্যের পর সাইনা নেহওয়ালের গুনমুগ্ধের সংখ্যা যত বাড়ছে, তেমনই বাড়ছে বিরোধীর সংখ্যাও।এবার তাঁর সঙ্গে জোয়ালা গুট্টার বিভেদ প্রকাশ্যেই চলে এল। সাইনার উপর প্রচার মাধ্যমের যাবতীয় আলোকে মেনে নিতে নারাজ গুট্টার দাবি,  শুধুমাত্র সাইনাই পরিশ্রম করেননি। কুড়ি বছর ধরে তিনিও পরিশ্রম করেছেন এবং সাফল্য পেয়েছেন।

সাইনা- গগন এখন ডক্টরেট, মেরি কম লেখিকা

একজন পেলেন ডক্টরেট ডিগ্রি, অন্যজন হতে চলেছেন লেখিকা। লন্ডন অলিম্পিকে দুই পদকজয়ী মহিলা অ্যাথলিট এখন অন্য ভূমিকায়। সাইনা এখন ডঃ সাইনা নেহওয়াল। গগন নারাংদেরর নামের আগেও বসল ডক্টরেট উপাধি। শনিবার অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয় ক্রীড়াবিদকে সাম্মানিক ডক্টরেট উপাধি দিল উত্তরপ্রদেশের মঙ্গলায়তন বিশ্ববিদ্যালয়। বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছয় পদকজয়ীকে এই সম্মানে ভূষিত করে বিশ্ববিদ্যালয়। পদকজয়ীদের এই সম্মান প্রদান করেন মুলায়ম সিং যাদব।

শেষ ল্যাপে আটকে গেল সাইনার বিজয়রথ

অল্পের জন্য ফরাসি ওপেন জেতা হল না সাইনা নেহওয়ালের। ফ্রেঞ্চ ওপেন সিরিজে ফাইনালে হেরে গেলেন ভারতের ব্যাডমিন্টন রানি। ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনেও ফেভারিট হিসাবে শুরু করেছিলেন সাইনা।

ফরাসি ওপেনেও সাইনা ম্যানিয়া চলছে

অলিম্পিকে পদক জয়ের পর সাইনা নেহওয়ালের ক্ষিদে যেন আরও বেড়ে গেছে। বিশ্বের এক নম্বরকে হারিয়ে ডেনমার্ক ওপেন জয়ের পর এবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন শীর্ষ বাছাই সাইনা।

একধাপ এগিয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাইনা এখন তিন নম্বরে

ডেনমার্ক ওপেনে খেতাব জেতায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে একধাপ উঠে এলেন সাইনা নেহওয়াল। ভারতের ব্যাডমিন্টন রানির এখন বিশ্ব র‌্যাঙ্কিং তিন।
এদিকে ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সাইনা নেহওয়াল।

গিরীশার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাইনা

লন্ডন প্যারালিম্পিক্সে হাই জাম্পে রূপো জয়ী অ্যাথলিট এইচ এন গিরীশার পাশে এসে দাঁড়ালেন সাইনা নেহওয়াল। নিজের উপার্জন থেকে গিরিশাকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ভারতের অনান্য `কোটিপতি` খেলোয়াড়দের কাছে এক অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।