চলে গেলেন শানু লাহিড়ী

প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী শানু লাহিড়ী। আজ সকাল সাতটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ কেওড়াতলা মহাশ্মশানে শানু লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

ত্রিফলা নিয়ে অনিয়ম প্রমাণিত অডিটে

কলকাতা পুরসভায় ত্রিফলা বাতি বসানোয় মানা হয়নি নিয়ম। স্পষ্ট করে এমনটাই জানাচ্ছে কলকাতা পুরসভার ইন্টারনাল অডিট রিপোর্ট।

ত্রিফলা বিতর্ক: ঠিকদারদের পাওনা বন্ধ হল

ত্রিফলা আলোকাণ্ডে নয়া মোড়। বরাত পাওয়া সব ঠিকাদারদের পাওনা বন্ধের নির্দেশ দিলেন মেয়র। আলোকাণ্ড নিয়ে আদালতে জনস্বার্থ মামলা চলাতেই এই নির্দেশ বলে জানিয়েছেন মেয়র।

সেক্টর ফাইভে বাড়ি ভেঙ্গে আহত ৭

সল্টলেকের ৫ নম্বর সেক্টরে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে আহত হলেন ৭জন শ্রমিক। গতকাল ঘটনাটি ঘটেছে ইপি-জিপি ব্লকের জে/১ নম্বর প্লটে। সেখানে একটি বেসরকারি সংস্থার অফিস তৈরির কাজ চলছিল। হঠাতই সদ্য ঢালাই হওয়া ছাদের দক্ষিণ অংশটি ভেঙে পড়ে। তখন সেখানে কাজ করছিলেন ১৭ জন শ্রমিক।

ত্রিফলা আলো বিতর্কে নয়া অস্বস্তিতে কলকাতা পুরসভা

ত্রিফলা আলো বিতর্কের জল আরও গড়াল। দুর্নীতির অভিযোগ ওঠায় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আলো লাগানোর কাজ। এতদিন পুরসভার অন্দরে কংগ্রেস এবং বামেরা  দুর্নীতির অভিযোগ তুলে সরব ছিল। এবার সরব হয়েছেন বাতিস্তম্ভের বরাতপ্রাপ্ত ঠিকাদাররা।প্রায় এক বছর কেটে গেলেও বিল পাস না হওয়ায় যেসব আলো লাগানো হয়েছে তার পাওনা কানাকড়িও পাননি ২৪০ জন ঠিকাদার। 

ত্রিফলা আলো বিতর্কে নয়া মোড়

ত্রিফলা আলো দুর্নীতি নিয়ে কলকাতা পুরসভার অস্বস্তি এবার আরও বাড়িয়ে দিল বিধাননগর পুরসভা। ঘটনাচক্রে ২ টি পুরসভাই তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত। কিন্তু ত্রিফলা কাণ্ডের প্রেক্ষিতে কলকাতা পুরসভা যদি ব্যাডবয় হয়, বিধাননগর পুরসভা তাহলে নিতান্তই গুডবয়। তার কারণ একটাই। কলকাতা পুরসভা এক একটা ত্রিফলা আলো বসাতে যে পরিমাণ টাকা ঢেলেছে, তার চেয়ে অনেক কম খরচে একটি ত্রিফলা আলো বসিয়েছে বিধাননগর পুরসভা।

ডেঙ্গি আক্রান্ত কলকাতায় বাড়ছে মৃতের সংখ্যা

কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা। মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই হাসপাতালের কর্মী মেরি বনওয়ারের। ডেঙ্গি শক সিনড্রোমে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিত্‍সকরা। এই মরসুমে এখনও পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন এলাকায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৭। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪। 

বিধাননগরবাসীর নিরাপত্তা বাড়াতে পরিচয়পত্র

পরপর বেশ কয়েকটি ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে বিধাননগরের নিরাপত্তা। বার বার প্রশ্নের সম্মুখীন হয়েছে প্রশাসনিক নিরাপত্তা। এই পরিস্থিতিতে অপরাধ রুখতে এবার সচিত্র পরিচয়পত্র চালু করছে বিধাননগর কমিশনারেট।

দিনেদুপুরে ভয়াবহ ডাকাতি আজাদগড়ে

সল্টলেকে ডাকাতির এক সপ্তাহ না কাটতেই ফের ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল কলকাতা শহরের বুকে। দিনেদুপুরে ডাকাতি হয়ে গেল যাদবপুর থানার আজাদগড়ে। শিবাংশু দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। আজাদনগরে স্থানীয় একটি বহুতলের চারতলায় সপরিবারে থাকেন শিবাংশুবাবু।