মারাদোনার ভোকাল টনিকে খেতাব সানিয়াদের

মারাদোনার কথাটা দারুণ কাজে দিল সানিয়া মির্জার। দুবাই ওপেনে চ্যাম্পিয়ন হলেন সানিয়া মির্জা আর বেথানি মাটেক জুটি। দিয়েগো মারাদোনার ভোকাল টনিকে খেতাব জয়ের স্বাদ পেলেন সানিয়া। কদিন আগে এই দুবাই ওপেনে খেলা দেখতে আসা মারাদোনা সানিয়া মির্জার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন, ছবিও তোলেন। কোনও একটা প্রশ্নের জবাবে সানিয়াকে মারাদোনা বলেছিলেন, খেলার হারা জেতাটা নিয়ে বেশি মাথাঘামিয়েও না দেখবে অনেক মনের জোর পাবে।

অসি ওপেনে ভারতের চ্যালেঞ্জ শেষ

প্রতিযোগিতার একাদশ দিনে এসে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। বৃহস্পতিবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা, মহেশ ভূপতি বিদায় নিলেন। তৃতীয় বাছাই সানিয়া-বব ব্রায়ান জুটি ৫-৭, ৪-৬ হারলেন অবাছাই চেক জুটি হার্দাকা-ক্রামেকের বিরুদ্ধে। আর পঞ্চম বাছাই মহেশ ভূপতি-নাদিয়া পেত্রোভা জুটি জোর লড়াই চালিয়ে হারলেন ৩-৫, ৬-৩, ১১-১৩ অস্ট্রেলিয়ান জুটি জার্মিলা গ্যাডসোভা-ম্যাথু এবডেনের বিরুদ্ধে।

সানিয়াদের জয়, মহেশদের হার

অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম দিনে দুই ভারতীয়র দু`রকম অবস্থা হল। অসি ওপেনের মিক্সড ডাবলসে এগোলেন সানিয়া মির্জা আর ডাবলসে ছিটকে গেলেন মহেশ ভূপতি। দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা-বব ব্রায়ান জুটি ৪-৬, ৬-১, ১০-৪ হারাল অ্যাবিগাল স্পিয়ার্স-স্কট লিপস্কাইকে। প্রতিযোগিতার তৃতীয় বাছাই জুটি সানিয়া-ব্রায়ান প্রথম সেটে হারের পর দারুণভাবে ম্যাচে ফিরে আসেন।

লড়াই করেও বিদায় সোমদেবের, ডাবলসে শেষ সানিয়ার দৌড়

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই আটকে গেল সোমদেব দেববর্মনের জয়ের চাকা। অসাধারণ লড়াই করেও হেরে গেলেন বিশ্বের ২৪ নম্বর খেলোয়াড় পোলিশ জার্জি জানোউইচের কাছে। এর সঙ্গেই ভারতের জন্য আরও দুঃসংবাদ বয়ে আনল সানিয়া মির্জার র‍্যাকেট। ডাবলসে মার্কিন সঙ্গিনী বেথেনি ম্যাটেকস্যানডসকে সঙ্গে নিয়ে অসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া।

শোয়েব-সানিয়ার নাচ বলিয়ে

একসূত্রে বাধা পড়লেও মাঠ এতোদিন আলাদাই ছিল দুজনের। টেনিস কোর্ট আর ২২ গজের ব্যবধান ঘুচিয়ে এবার একই মঞ্চে জুটি বেঁধে নামতে চলেছেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। নাচ বলিয়ে ফাইভে সেলিব্রিটি জুটি হিসেবে প্রথমবার নাচবেন শোয়েব-সানিয়া।

কোর্টে নয় সানিয়া মাতালেন র‌্যাম্প

টেনিসের কোর্ট থেকেই তাঁর উত্থান। কিন্তু চোটের কারণে সিঙ্গলসে এখন তাঁর র‌্যাকেট সেভাবে চলে না। তাতে অবশ্য সাইনার জনপ্রিয়তা মোটেও কমেনি। এখন হায়দ্রাবাদের এই তারকা টেনিস খেলোয়াড় ভারতের মহিলা টেনিসের মুখ। কিন্তু সেই সাইনা এখন টেনিসে নয়, ফ্যাশন দুনিয়াতে ঝ়ড তুলছেন।

মিক্সড ডাবলসে এগোলেন মহেশ, ডাবলসে সানিয়া

ইউএস ওপেন মিক্সড ডাবলসের দ্বিতীয় রাইন্ডে উঠলেন মহেশ ভূপতি। ডাবলসের প্রথম রাউন্ডেই ভূপতি-বোপান্ন জুটি বিদায় নিলেও চেক সঙ্গী আন্দ্রেয়া লাভাকোভাকে নিয়ে এদিন মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের বাধা টপকে যান মহেশ। মার্কিনি জুটি মিশেল ক্রুগার ও সামান্থা ক্রফোর্ডকে স্ট্রেট সেটে হারাতে মহেশরা সময় নেন মাত্র ৫৭ মিনিট।

ইউএস ওপেন: শুরুতেই বিদায় ভূপতি-বোপান্নার

অলিম্পিকের পর ইউএস ওপেনেও ব্যর্থ মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ভূপতি-বোপান্না। প্রতিযোগিতার অষ্টম বাছাই ভূপতিরা স্ট্রেট সেটে হারলেন অবাছাই ম্যাথউ এবডেন- বার্নাড টমিচ জুটির কাছে।

কোয়ার্টারে লি-সানিয়া

ডাবলস থেকে লজ্জাজনক ভাবে টেনিসের মিক্সড ডবলসের প্রথম রাউন্ডে জয় পেলেন লিয়েন্ডার-সানিয়া জুটি। মিক্সড ডাবলসে যোগ্য পার্টনারশিপের দৌলতে সার্বিয়ার বিরুদ্ধে রীতিমতো দাপটের সঙ্গে ম্যচ জিতে নেন তাঁরা। বৃহস্পতিবার সানিয়া-লিয়েন্ডারের কাছে ৬-২, ৬-৪ হেরে ইভানোভিচ-জিমোনজিক জুটি।