কোল-গেট: দুই পিএমও আধিকারিকের জবানবন্দী রেকর্ড করল সিবিআই

কোল-গেট কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের জেরারা মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী দফতরের দুই আধিকারিক। তাঁদের জবানবন্দী রেকর্ড করাও হয়।

কনফেডারেশন কাপের ক্রীড়াসূচি

কনফেডারেশন কাপ আসন্ন বিশ্বকাপের গা গরম করা মহড়া। এক পলকে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে রয়েছে। কোন দলের সঙ্গে কোন দলের খেলা সেটাও একনজরে দেখে নেওয়া যাক

বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ ব্রাজিলের

কনফেডারেশন কাপের ঠিক আগে ছন্দ খুঁজে পাওয়ার জয় পেল ব্রাজিল। রবিবার রাতে প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে ৩-০ গোলে স্কোলারির দলের হারানোটা একদিকে যেমন ইতিহাস বদলানোর, অন্যদিকে তেমন প্রতিশোধ তোলার।

রেলগেট কাণ্ড: সিবিআইয়ের প্রশ্নবাণের মুখে বনশল

তাঁর ভাগ্নে ঘুষ নিয়েছেন। অথচ তিনি নিজে রেলমন্ত্রী হয়েও কিছুই জানতেন না। প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলের এই দাবি মানতে নারাজ সিবিআই। তাই রেলে পদোন্নতিতে ঘুষকাণ্ডে এবার বনশল সিবিআইয়ের প্রশ্নবাণের মুখোমুখি। ইতিমধ্যেই সিবিআই দফতরে পৌঁছেছেন প্রাক্তন রেলমন্ত্রী। গতকালই সমন পাঠানো হয়েছিল তাঁকে।

শ্রীনি পালা `শেষ হইয়াও হইল না শেষ`

ভাঙলেন তবুও মচকালেন না। খাদের কিনারায় দাঁড়িয়েও শেষপর্যন্ত গদি বাঁচিয়েই ফেললেন শ্রীনিবাসন। শুধুমাত্র স্পটফিক্সিংকাণ্ডের তদন্ত যতদিন চলবে, ততদিন তিনি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর স্থানে ততদিন অন্তর্বতীকালীন সভাপতি হিসাবে বোর্ডের দায়িত্ব সামলাবেন জগমোহন ডালমিয়া।

`আমি স্তম্ভিত, হতাশ`

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে অবশেষে নিজের নৈশব্দ ভাঙলেন সচিন রমেশ তেন্ডুলকর। জানালেন এই ঘটনায় তিনি স্তম্ভিত, হতাশ।

আইপিএল স্পট ফিক্সিং: খেল খতম শ্রীনির?

বিসিসিআইয়ের অন্দরেই প্রেসিডেন্ট এস শ্রীনিবাসনের পদত্যাগের দাবি দিন দিন যতই জোরাল হয়ে উঠুক না কেন, তাতে মোটেও কর্ণপাত করতে রাজি নন স্বয়ং শ্রীনি। তবে বর্তমানে বোর্ডের সব সদস্যই আস্তে আস্তে শ্রীনির পাশ থেকে সরে আসছেন। তাঁর অপসারণের পক্ষে গলা মিলিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দলই। ঘটনাপ্রবাহ আপাতত তামিলনাড়ুর `স্ট্রং ম্যান`-এর অপসারণের ইঙ্গিতই দিচ্ছে।

এক ঘর, তিন ক্লাস

একই ঘরে চলছে তিনটি ক্লাস।একই ক্লাসরুমে চলছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পঠনপাঠন। নতুন কোনও পদ্ধতি নয়।  শিক্ষিকার অভাবে এভাবেই চলছে ঝাড়গ্রামের তপসিয়া গার্লস হাইস্কুল।

প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা আবশ্যক করল সরকার

সরকারি হাসপাতালের চিকিত্করা প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম না লিখলে সংশ্লিষ্ট চিকিত্সকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে  এফআইআর দায়ের করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে স্পেশাল রিভিউ মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ইতিমধ্যেই  স্বাস্থ্য সচিব সতীশ তিওয়ারির লিখিত নির্দেশ পৌঁছে গিয়েছে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। চলতি সপ্তাহেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই নির্দেশ পৌঁছে যাবে। সরকারের এই নয়া দাওয়াইয়ের পরেই চিকিত্‍সক মহলে তৈরি হয়েছে জোর বিতর্ক।