রূপনারায়ণপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মিথিলেশ ওঝা
রূপনারায়ণপুর পলিটেকনিকে গণধর্ষণকাণ্ডে অন্যতম অভিযুক্ত মিথিলেশ ওঝাকে গ্রেফতার করেছে পুলিস। বিহারের আরা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিথিলেশকে গ্রেফতার করে আসানসোল কমিশনারেটের পুলিস। আজই তাকে আসানসোল আদালতে তোলা হবে। গত ২৯ অক্টোবর ধরা পড়ে মূল অভিযুক্ত শাম্ব মণ্ডল। ঘটনায় শাম্ব ছাড়াও কলেজের নিরাপত্তারক্ষী বিজয় কুমার যাদব এবং এক ছাত্র অভি ঘোষকে গ্রেফতার করা হয়েছে।