ওয়ার্টনে ব্রাত্য মোদী, বদলে যাবেন কেজরিওয়াল

ওয়ার্টন ইন্ডিয়া ইকোনমিক ফোরামের মূল বক্তার তালিকা থেকে নরেন্দ্র মোদীকে বাদ দেওয়ার পর মূল বক্তার তালিকায় নাম ঢুকল আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালের। মোদীর জায়গায় তিনিই মার্চের ২৩-এ বক্তব্য রাখবেন ওয়ার্টনে।

ফেসবুক কাণ্ডে সেনার বন্‌ধে সাড়া, তবে রেনু পেলেন সমর্থন

বাল থাকরের মৃত্যুকে ঘিরে ফেসবুক বিতর্কে একই দিনে ঘটে গেল দুটো বড় ঘটনা। ফেসবুক-কাণ্ডে দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের প্রতিবাদে মহারাষ্ট্রের পালঘরে শিবসেনার ডাকে বন্‌ধ হল। অন্যদিকে, শিবসেনার বন্‌ধের কেন্দ্রবিন্দুতে যিনি সেই রিনু শ্রীনিবাসন আবার ফেসবুকে ফিরে এলেন। শিবসেনার বন‌্ধ-এ পালাঘরে পোস্টারে ছেয়ে যায়। সেইসব পোস্টারে শহরবাসীর কাছে আবেদন জানানো হয়েছে, দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় সকলে যেন বনধে সাড়া দেন।

ফেসবুক ইস্যু প্রমাণ করল শিব সেনা আছে শিব সেনাতেই

বাল ঠাকরেকে ঘিরে ফেসবুক কাণ্ডে সারা দেশে সমালোচনার ঝড় উঠলেও মু্ম্বই পুলিসের পাশেই দাঁড়াল মহারাষ্ট্র পার্টি। থানে জেলার শিব সেনা প্রধান প্রভাকর রাউলের পর এবার প্রকাশ্যে পুলিসকে সমর্থন করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত।

ফেসবুকে ঠাকরে পোস্ট, ভাঙচুর চালানোর অপরাধে গ্রেফতার ৯

বাল ঠাকরেকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় শাহিন দাধার আত্নীয়ের ক্লিনিকে ভাঙচুর চালানোর অপরাধে পালগর থেকে ৯ জনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিস। তবে এঁরা সকলেই শিব সৈনিক তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, থানে জেলার শিব সেনা প্রধান প্রভাকর রাউল শাহীনকে গ্রেফতারের ঘটনাকে সমর্থন করে বলেন, "বালাসাহেব ঠাকরে আমাদের ঈশ্বর। আমরা কোনও মতেই তাঁর অপমান সহ্য করব না। কোনও শিব সৈনিক এবং কোনও মারাঠি চুপ করে বসে থাকবে না। ফেসবুকে কমেন্টের পিছনে কে ছিল তা পুলিস জানত। তাকে গ্রেফতার করে সঠিক কাজ করেছে পুলিস।" গতকালই শাহীন ধাধার `ফেসবুকে` মন্তব্য করার অপরাধে গ্রেফতার করাকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। প্রভাকর রাউলের মন্তব্য সেই বিতর্কেই আরও উস্কে দিল বলে মনে করা হচ্ছে।

ঠাকরের মৃত্যুতে বন্‌ধ নিয়ে ফেসবুকে প্রশ্ন তুলে গ্রেফতার দুই তরুণী

বাল ঠাকরের মৃত্যুতে মুম্বই স্তব্ধ হয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে ফেসবুকে প্রশ্ন করায় ২১ বছরের এক তরুণীকে গ্রেফতার করল মুম্বই পুলিস। এখানেই শেষ নয়। ঐ তরুণীর `পোস্ট`কে `লাইক` করার জন্য গ্রেফতার করা হয় তাঁর বান্ধবী রেনুকেও। থানের বাসিন্দা ২১ বছরের শাহিন ধাধা ফেসবুকে তাঁর স্ট্যাটাসে লেখেন, "ঠাকরের মতো ব্যক্তিরা প্রতিদিন পৃথিবীতে জন্ম নেন এবং মারা যান এবং এ নিয়ে বন্‌ধ পালন করা অর্থহীন।" তাঁর এই `স্টেটাস` `লাইক করেন তাঁর বান্ধবী। এই `অপরাধে` ভারতীয় দণ্ডবিধির ২৯৫-র এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অপরাধে এবং ২০০ সালের তথ্য প্রযুক্তি আইনের ৬৪-র এ ধারায় তাঁদের গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫ হাজার টাকা জামিনের বিনিময় মুক্তি পান দুজনেই।

প্রয়াত বালাসাহেব ঠাকরে (১৯২৬-২০১২)

উত্থান পতন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাঁর শারীরিক অবনতিতে মূহ্যমান হয়ে পড়ে গোটা মুম্বই। গত বুধবার রাত থেকে শারীরিক অবস্থা চরম সঙ্কটজনক হয়ে পরে। শনিবার দুপুর সাড়ে তিনটেয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 'মারাঠি অস্মিতা'র প্রতিভূ, শিবসেনা প্রধান বালাসাহেব কেশব ঠাকরে। গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন শিবসেনা সুপ্রিমো। সর্বক্ষণ তাঁর ওপর নজর রাখছিলেন মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা। কিন্তু চিকিত্সায় তেমন সাড়া না মেলায় তাঁকে বাসভবন মাতুশ্রীতে নিয়ে যান আত্মীয়-পরিজনেরা।

ভারত-পাক বাইশ গজের রাজনীতি জমিয়ে দিলেন শিন্ডে

ভারত-পাক ক্রিকেট সিরিজ নিয়ে বাল ঠাকরের হুঁশিয়ারিকে কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তাঁর দাবি, ক্রিকেট সিরিজ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। ক্রীড়া বা সংস্কৃতির মতো বিষয়গুলিকে কূটনৈতিক সম্পর্কের বাইরে রাখা উচিত বলেই মন্তব্য করেন তিনি।

গুরুতর অসুস্থ বাল ঠাকরে, রাজের প্রত্যাবর্তন জল্পনা

কথায় বলে যথার্থ বন্ধু সে, যে বিপদকালে বৈরিতা ভুলে পাশে এসে দাঁড়ায়। এমনই ইঙ্গিতপূর্ণ নৈকট্য জল্পনা বাড়াচ্ছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে। বাল ঠাকরের শারীরিক অবস্থার ক্রমশ অবনতির ঘটনাটা যুযুধান দুই শিবিরকে এক করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁকে দেখতে ছুটে গিয়েছেন মহারাষ্ট্র নবনির্মান সেনা প্রধান রাজ ঠাকরেও। সেই থেকেই শুরু হয়েছে জল্পনা।

ভারত-পাক ম্যাচে বাধা শিবসেনাদের

মুম্বই জঙ্গি হানার পর ভারতের মাটিতে এই প্রথম খেলতে আসার সবুজ সিগন্যাল পেল পাকিস্তান টিম। কিন্তু এর তীব্র বিরোধিতা করেছে শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই খেলা বা সাংস্কৃতিক বিনিময়ের প্রশ্নই ওঠে না। শিবসেনার নেতা সুভাস দেশাই সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ প্রয়োজন আছে বলে মনে করে না তাঁর দল। তিনি আরও বলেন ছাব্বিশ এগারোর জঙ্গি হামলার জন্য একমাত্র দায়ী পাকিস্তান।