ডালমিয়ার উত্তরসূরি হতে চলেছেন সৌরভ! ময়দানে জোর জল্পনা

সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি কে তা নিয়ে রীতিমত সরগরম বাংলা ক্রিকেট মহল। এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ডালমিয়াই। সকলেই যখন হাতড়ে বেড়াচ্ছেন ডালমিয়ার উত্তরসূরি, ঠিক তখনই ডালমিয়া জানিয়ে দিলেন উত্তরসূরি তৈরিই আছে। ডালমিয়া ক্যামেরার সামনে নিজে মুখে জানালেন সে কথা।

নারিনের হাতকে সোনার বললেন সৌরভ

সুনীল নারিনের হাতকে সোনার হাত বলে বর্ণনা করলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর স্পিনের জাদুতে প্রথম ম্যাচেই কুপোকাত হয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন এবারের আইপিএলেও নারিন গৌতম গম্ভীরের তুরুপের তাস। কারণ এখনও নারিনের বোলিংয়ের কারিকুরি দুর্বোধ্য ধাঁধা ব্যাটসম্যানদের কাছে।

সৌরভকে টপকে টেস্টে সফলতম নেতা ধোনি

হায়দরাবাদের টেস্ট জয়টা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেশের সফলতম বানিয়ে দিল। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে সফলতার বিচারে সৌরভ গাঙ্গুলিকে টপকে ধোনিই এখন সবার উপরে।

পিতৃহারা হলেন সৌরভ

পিতৃহারা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের বাবা তথা ময়দানের অতি পরিচিত ব্যক্তিত্ব চণ্ডী গঙ্গোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ, বৃহস্পতিনার সন্ধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। চণ্ডী গঙ্গোপাধ্যায় সম্পাদক এবং সহ সহসভাপতিও ছিলেন। বাংলার ক্রিকেটের উন্নতির জন্য তাঁর অবদান অনেক। পারিবারিক সূত্রের খবর, আজ বিকেলে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জরুরি কাজে দেখা করতে যান সৌরভ। সেখান থেকে তিনি বাড়ি ফিরে আসার পরই ঘটে এই দুর্ঘটনা।

আইপিল-৬ এর উদ্বোধন ইডেনে

২০১৩-র আইপিএলের দামামা বেজে গেল। এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠ অধ্যায়ের উদ্বোধন হবে ইডেন গার্ডেনসে। আগামী বছরের এপ্রিলের ৩ তারিখ ইডেনে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে নামবে দিল্লি ডেয়ার ডেভিলস।

সৌরভ কে দল থেকে বাদ দিয়ে অনুতপ্ত নই: শাহরুখ

সৌরভ-শাহরুখ বিতর্ক যেন `শেষ হইয়াও হইল না শেষ`। শুক্রবার নতুন দিল্লিতে ``হিন্দুস্তান লিডারশিপ সামিট ২০১২``তে কেকেআরের মালিক পরিষ্কার জানিয়ে দিলেন আইপিএলে তাঁর টিম থেকে সৌরভকে ছেঁটে ফেলা নিয়ে তাঁর বিন্দুমাত্র আফসোস নেই। তাঁর সঙ্গে অবশ্য কিং খান এও জানিয়েছেন কলকাতার টিম থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁদের জন্য যথেষ্ট `চ্যালেঞ্জিং` ছিল।

আইপিএল থেকেও বিশ্রামের ইঙ্গিত দাদার

আইপিএল-এ পুণে ওয়ারিয়র্স দলের সঙ্গে খেলোয়াড় হিসাবে সম্পর্ক শেষ হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের? এমন খবরের পরই আইপিএল-এ আর খেলবেন না সৌরভ এমন জল্পনা শুরু হয়। আইপিএল-এ নতুন অন্তর্ভুক্ত হওয়া দল সান টিভি বাংলার মহারাজের সঙ্গে কথা বলতে চায় এমন একটা খবর ময়দানে থাকলেও, অনেকেরই আশঙ্কা সৌরভকে আর আইপিএলে খেলতে দেখা যাবে না।

বাংলার রঞ্জি দলে নেই সৌরভ, শিবশঙ্কর

রঞ্জি ট্রফির জন্য পনেরোজনের বাংলা দল ঘোষিত হল। চূড়ান্ত দলে নেই সৌরভ গাঙ্গুলি। সিএবির যুগ্মসচিব সুজন মুখার্জি জানিয়েছেন সৌরভ তাঁকে জানিয়েছেন রঞ্জিতে দলের প্রয়োজনে নিশ্চয় তিনি মাঠে নামবেন। সোমবার থেকে অনুশীলনও করবেন।

দায়িত্ব একা অধিনায়কের নয়: গাঙ্গুলি

শুধুমাত্র অধিনায়কের খারাপ পারফরম্যান্সের জন্য দল সাফল্য পাচ্ছে না। এই যুক্তি মানতে নারাজ পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে পুণে দল খারাপ পারফরম্যান্স করায় বৃহস্পতিবার সাহারাশ্রী সুব্রত রায় জানিয়েছিলেন সৌরভ সামনের আইপিএলে শুধুমাত্র মেন্টর থাকবেন।