কোরিয়া উপদ্বীপ জুড়ে পরমাণু যুদ্ধের আবহ

এশিয়ার আকাশে কি পরমাণু যুদ্ধের মেঘ? আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে ঘিরে পিয়ং ইয়ং যেভাবে পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে, তাতে তেমন সম্ভাবনা নিয়ে আশঙ্কা বাড়ছে। একদিকে কোরীয় উপদ্বীপে উড়ে এসেছে মার্কিন বোমারু বিমান। অন্যদিকে পরমাণু অস্ত্রে সজ্জিত সব ক্ষেপণাস্ত্র ইউনিটকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে পিয়ং ইয়ং। সব মিলিয়ে রীতিমতো সংঘাতের আবহ গোটা কোরীয় উপদ্বীপ জুড়ে।

পসকোর কাছে বিস্ফোরণ, মৃত চার

আজ ওড়িশার জগতসিংহপুর জেলার পসকো স্টিল প্রজেক্টের খুব কাছেই পাটানা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। এই বিস্ফোরণের ফলে তৎক্ষণাত মৃত্যু হয়। বাকি দু`জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয় বলে সূত্রের খবর। যদিও জগতসিংপুরের পুলিস সুপারিনটেনডেন্ট এখনও পর্যন্ত দু`জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।

হার দিয়েই শুরু ভারতের ডেভিস কাপ যাত্রা

হার দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। ডেভিস কাপে এশিয়া-ওশিনিয়া গ্রুপের প্রথম দুটি সিঙ্গলসেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। বিনা লড়াইয়ে নতি স্বীকার করেন ভি এম রঞ্জিত। চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় বিজয়ন্ত মালিককে।

পরমাণু সন্ত্রাস মোকাবিলায় ঐক্যমত্য সিওলে

পরমাণু সন্ত্রাসই এই মুহূর্তে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ। দক্ষিণ কোরিয়ার সিওলে পরমাণু নিরাপত্তা সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিষয়টি মেনে নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদীরা যাতে কোনও মতেই পরমাণু শক্তির নাগাল না পায় তা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হয়েছেন ৫৮টি দেশের রাষ্ট্রপ্রধান।

মনমোহন-গিলানি বৈঠক ইতিবাচক

তত্পরতা ছিল দু`তরফেই। বাস্তবায়িত হল মঙ্গলবার। সিওলে পরমাণু নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর এই বৈঠকে বিশেষভাবে জায়গা করে নিল ভারত-পাক বাণিজ্য সম্পর্ক।

সিওলের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার অঙ্গীকার মনমোহনের

সোমবার থেকে সিওলে শুরু হচ্ছে পরমাণু নিরাপত্তা সম্মেলন। ওই  বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে পাক প্রধামন্ত্রী গিলানির সঙ্গেও বৈঠক করতে পারেন মনমোহন সিং।