কলকাতা-রাজস্থান রয়্যালস ম্যাচেও ফিক্সিংয়ের চুক্তি হয়েছিল: পুলিস
ফিক্সিং কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল। শনিবার পরিষ্কার হয়ে গেল শুধু শ্রীসন্থ, অঙ্কিত, অজিতরা নন আইপিএল ফিক্সিং কাণ্ডের জাল আরও গভীরে। আজ বিকেলে পুলিসের সাংবাদিক সম্মেলনে উঠে এল চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। কলকাতা নাইট রাইডার্স- রাজস্থান রয়্যালস ম্যাচেও স্পট ফিক্সিংয়ের চুক্তি হয়েছিল। তবে সেই ম্যাচে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে ছিলেন না শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান, অজিত চান্ডিলারা। তাই কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচে স্পট ফিক্সিং হয়নি বলে অনুমান।