চপার দূর্নীতিতে সিবিআই তদন্তেও অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান

ভিভিআইপি হেলিকপ্টার দূর্নীতিতে সিবিআই-এর প্রাথমিক তদন্তে অভিযুক্ত হিসাবে প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগির নাম উঠে এল। প্রসঙ্গত, ২০০০ সালে প্রাক্তন অ্যাডমিরল সুশীল কুমারের পর এই পর্যায়ের একজন প্রাক্তন উচ্চপদস্থ সরকারি আধিকারিক সিবিআই-এর তদন্তে দুর্নীতিতে অভিযুক্ত চিহ্নিত হলেন।

হেলিকপ্টার দুর্নীতিতে প্রশ্নের মুখে ইউপিএ সরকার

ফের দুর্নীতিতে মুখ পুড়ল ইউপিএ সরকারের। এবার বড়সড় মাপের দুর্নীতির অভিযোগ উঠল প্রতিরক্ষা মন্ত্রকে। ইতালীয় সংস্থার সঙ্গে ভিভিআইপি হেলিকপ্টার কেনার চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর বিরুদ্ধে।