গীতিকা শর্মার মৃত্যুর ছ`মাস পর আত্মহত্যা করলেন মা

ব্যবস্থা আর প্রাক্তন মন্ত্রীর বঞ্চনায় শর্মা পরিবারের আরও একজনের প্রাণ গেল। গীতিকা শর্মার মৃত্যুর ছ`মাসের মাথায় আত্মহত্যা করলেন তাঁর মাও। গত অগাস্ট মাসে দিল্লির অশোক বিহারের বাড়ি থেকে গীতিকা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার সেই ঘরেই গীতিকার মা অনুরাধা শর্মা একই ভাবে নিজের জীবন শেষ করে দেন।

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩০

রবিবার উত্তর ইরাকের কিরকুক শহরের পুলিস হেডকোয়ার্টারের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৩০ জন মারা গেলেন।

বেতন না পেয়ে আত্মহত্যা শিক্ষকের

ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা কিংবা বেতন বন্ধ হয়ে যাওয়ায় পরিবহণকর্মীর আত্মহত্যার মতো ঘটনা এরাজ্যে নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হল বৃত্তিমূলক শাখার এক শিক্ষকের আত্মহত্যা। মাসের পর মাস বেতন না পেয়ে বাঁকুড়ার সিমলাপালের বাসিন্দা ওই শিক্ষক চরম আর্থিক সঙ্কটে পড়েছিলেন। এর জেরে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি মৃতের পরিবারের।    

কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য, নিষ্ক্রিয় পুলিস

এক কিশোরীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে আসানসোলে। পুলিসের দাবি, আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা ওই কিশোরী আত্মহত্যা করেছেন। যদিও সেকথা মানতে নারাজ কিশোরীর পরিবার। তাঁদের অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই কিশোরীকে। পুলিসের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগও তুলেছে কিশোরীর পরিবার।

ফের ধর্ষণ হরিয়াণায়, আত্মহত্যার চেষ্টা নিগৃহীতার

গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল ধর্ষণের শিকার এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনেপতে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই ছাত্রী। অভিযোগ, প্রতিবেশি এক যুবক ওই ছাত্রীকে ধর্ষণ করে। পাঁচদিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই ঘটনাটি ঘটে। এরপর গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।

থানার সামনে আত্মহত্যা কেন? উত্তরের খোঁজে আমরা

ব্যক্তিগত শত্রুতা থেকেই শাহাজাদা-পুলিসের যোগসাজশের বিষয়টিকে প্রকাশ্যে আনতে চেয়েছিল পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা মীর আমিনুল ইসলাম ওরফে গুড্ডু। কিশোরীকে ধর্ষণ এবং তার প্রতিবাদ করতে গিয়ে গুড্ডুর আত্মহত্যায় প্রকাশ্যে চলে এসেছে শাহাজাদা-পুলিসের যোগসাজশের বিষয়টি। কে এই শাহাজাদা? 

কড়েয়া থানার বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা

পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে এবার থানার সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল। গত ৩ ডিসেম্বর কড়েয়া থানার সামনে গায়ে আগুন দিয়েছিলেন মীর আমিনুল ইসলাম। আজ সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর।

পুলিসি অভব্যতার অভিযোগ, আত্মঘাতী নির্যাতিতা

দোষীদের শাস্তির বদলে উল্টে পুলিসি হেনস্থার মুখে পড়ে আত্মঘাতী হলেন গণধর্ষণের শিকার তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাটিয়ালা জেলায়। অভিযোগ, গণধর্ষণের পর চুয়াল্লিশ দিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। গত ১৩ নভেম্বর দিওয়ালির রাতে ওই তরুণীকে ধর্ষণ করে গ্রামেরই দুই যুবক বলবিন্দর সিং এবং গুরপ্রীত সিং। এলাকার পুলিস ফাঁড়িতে বিষয়টি জানানো হলেও পুলিস প্রাথমিক ভাবে অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকী ওই ফাঁড়ির অফিসার গুরচরণ সিং তরুণীকে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলেও অভিযোগ ওঠে।

কী বলছে সৌরাষ্ট্র, ২৪ ঘণ্টার বিশেষ রিপোর্ট

নরেন্দ্র মোদীর জমানায় গুজরাতে শিল্পের বিকাশ হয়েছে অনেক। কিন্তু কতটা সাফল্য এসেছে কৃষিক্ষেত্রে? তেরোই ডিসেম্বর গুজরাতে প্রথম দফার নির্বাচন। ওইদিন সৌরাষ্ট্র অঞ্চলের সাতটি জেলায় ভোটগ্রহণ হবে। সাম্প্রতিককালে গুজরাতে যত কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার অর্ধেকই সৌরাষ্ট্রে।