কোহলিকে `অর্জুন`, গাভাসকরকে `ধ্যানচাঁদ` করতে প্রস্তাব বিসিসিআইয়ের

অর্জুন পুরস্কারের জন্য বিরাট কোহলি ও ধ্যানচাঁদ পুরস্কারের জন্য সুনীল গাভাসকরের নাম ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাচ্ছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের অবসরের পর ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি এক বিশেষ ভূমিকা নিয়েছেন। ব্যাট হাতে বেশ কয়েকটি বড় ইনিংস নিজেকে প্রমাণও করেছেন। গতবছর পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

সুনীলের মুকুটে নতুন পালক

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনীত হলেন সুনীল গাভাসকর। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি দেওয়া হল গাভাসকরকে। গাভাসকরের হাতে একটি ট্রফি ও পঁচিশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে। গাভাসকর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একশোটি টেস্ট ম্যাচ খেলার ও দশ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

ধোনির পাশে গাভাসকর, আজহারউদ্দিন

ভারতীয় দলের অধিনায়কের পদে মহেন্দ্র সিং ধোনিই এই মুহূর্তে যোগ্য ব্যক্তি। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে, টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের জন্য ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা ভুল হবে।