মুন্নাভাইয়ের পাশে বলিউড, উঠছে প্রশ্ন

শেষ পর্যন্ত জেলেই গেলেন সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ছয় ঘণ্টা আদালতে জেরা করার পর রাতে নিয়ে যাওয়া হয় আর্থার রোড জেলে। গোটা দিনই তাঁর পাশে ছিলেন বলিউডের অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক-প্রযোজকরা। আর এখানেই প্রশ্ন উঠছে, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত এক অপরাধীর পাশে কেন দাঁড়াল গোটা বলিউড?

সময়কে পিছনে ফেলে গারদ বন্দি খলনায়ক

আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হল সঞ্জয় দত্তকে। আজ দুপুর আড়াইটে নাগাদ আত্মসমর্পণের জন্য মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে পৌঁছন সঞ্জয়। টান ৬ ঘণ্টা ধরে আত্মসমর্পণ প্রক্রিয়া চলার পর তাঁকে পাঠানো হল আর্থার রোড জেলে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালত চত্বর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। মুন্নাভাইয়ের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড।

মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

বলিউড তারকা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেদিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আজ বিচারপতি পি সতশিবম ও বিচারপতি বিএস চৌহানের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল মুন্না ভাইয়ের আবেদন। আগামী ১৫ই মে নির্ধারিত শাস্তি অনুযায়ীই জেলে যেতে হচ্ছে তাঁকে।

কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সবুজ সংকেত শীর্ষ আদালতের

আজ কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার উপর সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। শুধু তাই নয় শীর্ষ আদালতের পক্ষ থেকে এই প্রকল্পকে দেশের উন্নতির স্বার্থে অত্যন্ত প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করা হয়েছে। সুপ্রিম কোর্ট কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ সম্পূর্ণ নিরাপদ এবং সাধারণ মানুষের স্বার্থে দেশের অর্থনীতির পক্ষে সহায়ক বলে জানিয়েছে।

ইতালিও নাবিক কাণ্ড: এনআইএই-র হাতেই তদন্ত ভার শীর্ষ আদালতের

ইতালির তীব্র আপত্তি সত্ত্বেও আজ দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা কাণ্ডে অভিযুক্ত সেদেশের দুই নাবিকের বিরুদ্ধে তদন্তের ভার ন্যাশনল ইনভেসটিগেটিং এজেন্সির (এনআইএ) উপর বজায় রাখল সুপ্রিম কোর্ট।

দিল্লি ধর্ষণ কাণ্ড: সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে দিল্লি পুলিস

দিল্লি ধর্ষণ কাণ্ড নিয়ে ফের অস্বস্তিতে দিল্লি পুলিস। নারীদের উপর যৌননিগ্রহের প্রতিবাদেরত বিক্ষোভকারীদের সঙ্গে আচরণ নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল তারা।

প্রয়াত বিচারপতি জগদীশ শরণ ভার্মা

চলে গেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জগদীশ শরন ভার্মা। সোমবার গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। চলন্ত বাসে দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর সারা দেশের নারী নিরাপত্তা, যৌন নির্যাতন ও এই প্রসঙ্গে কঠোরতর আইন প্রণয়ন নিয়ে যে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছিল তাঁর নেতৃত্বে ছিলেন জাস্টিস ভার্মা।

সঞ্জয়ের পর সাময়িক স্বস্তি জৈবুন্নেসা সহ আরও ছয়ের

সঞ্জয় দত্তের পর জৈবুন্নেসা কাজী সহ আরও ছ`জনকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। মানবিক এবং স্বাস্থ্যের কারণে ১৯৯৩-এর সত্তরোর্ধ এই অভিযুক্তকে আত্মসমর্পণের জন্য আরও চার সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত। তবে এর আগে রাষ্ট্রপতির কাছে জানানো ক্ষমা ভিক্ষা আবেদনের পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিলেন জৈবুন্নেসা তা খারিজ করে সুপ্রিম কোর্ট।

চার সপ্তাহের স্বস্তির মুক্তি মুন্নাভাইয়ের

সামান্য স্বস্তি পেলেন মুন্নাভাই। আত্মসমর্পণের জন্য তাঁকে আরও ৪ সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত। শুটিং-এর কাজ শেষ করতে আত্মসমর্পণের সময়সীমা ৬ মাস বাড়াতে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সঞ্জয় দত্ত। গতকাল শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা আজ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। তবে ৬ মাস নয় চার সপ্তাহ পর্যন্তই মুক্তি পাচ্ছেন মুন্নাভাই।