ভাইয়ের মঙ্গল কামনায় রাজ্য জুড়ে পালিত ভাইফোঁটা

আজ ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন মধুর সম্পর্ক উদ্বযাপনের ভালবাসার উৎসব। বছরের বাকি দিন গুলোর খুনসুটি, ঝগড়া, অকারণ হিসাবনিকাস আজ কুঠুরিতে তালা বন্দী। শহর,শহরতলীর সীমানা ছাড়িয়ে গ্রাম-গঞ্জ- গোটা রাজ্যেই ভ্রাতৃদ্বীতিয়ায় ব্যস্ত সবাই। বাঙালির সব থেকে লম্বা উৎসব মরসুমের আজ শেষ দিন। আরও একবার সেই রুটিনে বাঁধা অনুজ্জ্বল যান্ত্রিক জীবনে ফিরে যাওয়ার আগে উৎসবের আনন্দেকে চেটেপুটে উপভোগ করতে ভীষণ ব্যস্ত সবাই।

হিলারির পাতে ভীমনাগের সন্দেশ

রবিবারই কলকাতায় পৌঁছেছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। আগামিকাল মহাকরণে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তার জালে ঘিরে ফেলা হয়েছে গোটা মহাকরণ চত্বর। হিলারির অভ্যর্থনায় এতটুকু ত্রুটি না রাখতে নতুন করে সেজে উঠেছে মহাকরণ।