মিলিওনেয়র হওয়ার পথে মালালা

নিজের অভিজ্ঞতার কথা লিখে এবার তিন মিলিয়ন মার্কিন ডলারের মালকিন হতে চলেছে পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসাফজাই। তালিবানি ফতোয়া অগ্রাহ্য করে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিল মালালা। `শাস্তি` স্বরূপ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালালার মাথায় গুলি চালায় তালিবানরা।

মুশারফকে হত্যার হুমকি তেহরিক-এ-তালিবানের

আত্মঘাতী জঙ্গি এবং গুপ্তঘাতকদের পুরো একটি বাহিনী তৈরি। দেশে ফিরলেই হত্যা করা হবে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফকে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-এ-তালিবানের তরফে প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনই হুমকি দেওয়া হয়েছে।

মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ মালালার

ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছেন বলে মনে করে সে। মানুষের জন্য কাজ করতে চাই। সকল কিশোরী, শিশুকে শিক্ষিত দেখতে চাই। বার্মিংহামের কুইনস এলিজাবেথ হাসপাতালে জোড়া অস্ত্রোপচার সফল হওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকারে এমনটাই জানালেন পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। 

আফগান পুলিসের সদর দফতরে তালিবানি হামলা

এবার তালিবান জঙ্গিদের নিশানায় পড়ল আফগানিস্তান পুলিসের সদর দফতর। সোমবার সকালে কাবুল ট্রাফিক পুলিসের সদর দফতরে আচমকাই হামলা চালায় তালিবান জঙ্গিরা। এই হামলায় একজন পুলিস কর্মী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়ে আরও ১৬ জন পুলিস কর্মী। হামলাকারী দুই তালিবান জঙ্গিও মারা গেছে বলে দাবি করেছে আফগান পুলিস।

ব্রিটেনে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মালালা

হাসপাতাল থেকে ছাড়া পেল মালালা ইউসুফজাহি। পাকিস্তানের সোয়াতে মেয়েদের শিক্ষার অধিকারের স্বপক্ষে সওয়াল করায় গত বছরের অক্টোবরে তালিবানরা তাঁর কপালে গুলি করে। কোনও মতে প্রাণে বেঁচে গেলেও চিকিৎসার জন্য তাঁকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। সেখানকার হাসপাতাল থেকেই আজ ছাড়া পেলেন মালালা। তবে এ মাসের শেষেই মাথায় ফের অস্ত্রপচারের জন্য তাঁকে আবারও হাসপাতালে ভর্তি হতে হবে।

কসাভের ফাঁসির শোধ তুলতে ভারত হামলার হুমকি তালিবান জঙ্গিদের

কসাভের ফাঁসির জেরে এবার সরাসরি ভারতে হামলার  হুমকি দিল পাকিস্তানের তালিবান জঙ্গিরা। আজমল কসাভের ফাঁসির বদলা নিতে ভারতের যেকোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার হুমকি দিল তারা। পাশাপাশি পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের অপহরণের হুমকিও দেওয়া হয়েছে। 

`মালালা দিবস`পালিত, উঠল মালালাকে নোবেল পুরস্কার দেওয়ার আবেদন

আজ , শনিবার বিশ্বজুড়ে পালিত হল`মালালা দিবস`। আজ থেকে ঠিক একমাস আগে তালিবানি বন্দুকের গুলিতে ক্ষতবিক্ষত হয়েছিল ১৫ বছরের মালালার নরম শরীর। প্রথমে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে লড়াই। তারপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা। কষা। দুই অসম যুদ্ধেই বিজয়ী এই পাকিস্তানি কন্যা। তার লড়াইকে স্বীকৃতি দিতে রাষ্ট্রসঙ্ঘের সচিব বান কে মুন আজকের দিনটাকে ঘোষণা করেছিলেন ` মালালা দিবস` রূপে। মালালার নামে সম্মানিত হল আসলে এই দিনটাই।

মৃত্যুর হাতছানি এড়িয়ে স্থিতিশীল মালালা

তালিবানি হামলায় আহত পাক কিশোরী মালালা ইউসুফজাইয়ের অবস্থা এখন স্থিতিশীল। আপাতত পেশোয়ারে একটি হাসপাতালে চিকিত্‍সাধীন মালালা। তবে চিকিত্‍সকরা মনে করছেন, যেকোনও মুহুর্তে তাঁকে দেশের বাইরে চিকিত্‍সার জন্য নিয়ে যেতে হতে পারে। এজন্য পেশোয়ার বিমানবন্দরে আধুনিক চিকিত্‍সা-সরঞ্জামে সমৃদ্ধ একটি বিমান তৈরি রাখা হয়েছে। মালালার ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

পড়াশুনার মাসুল, তালিবানি গুলিতে ক্ষত বিক্ষত পাক কিশোরী

তালিবানদের রক্তচক্ষু উপেক্ষা করে পড়াশুনা চালিয়ে যেতে চেয়েছিল মালালা ইউসুফজাই। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। আর সেই স্বপ্নেরই মাসুল দিতে হল চোদ্দ বছরের এই কিশোরীকে। স্কুলের সামনে তালিবানি বুলেটে ক্ষত বিক্ষত হতে হল মালালাকে। পেশোয়ারের সামরিক হাসপাতালে গুরুতর জখম মামালার চিকিতসা চলছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-এ-তালিবান। বছর চারেক আগে পাকিস্তানের সোয়াতে শুরু হয়েছিল তালিবানি দাপট। গোটা অঞ্চল জুড়ে শুরু হয়েছিল চরম অরাজকতা। পশ্চিমি সংস্কৃতির প্রচার হচ্ছে এই অজুহাতে প্রায় সব স্কুল বন্ধ করে দিয়েছিল তালিবান। তালিবানি ফতোয়ায় নিষিদ্ধ হয়ে ছিল মেয়েদের স্কুলে যাওয়াও। কিন্তু এই ফতোয়া মানতে পারেনি বছর এগারোর মালালা ইউসুফজাই। গুল মাকাই ছদ্মনামে উর্দুতে ব্লগ লেখা শুরু করেছিল সে। আর তখন থেকেই হয়ে উঠেছিল তালিবানের চক্ষুশূল। সাহসিকতার সঙ্গে শিক্ষা ও শান্তির প্রচার করার জন্য পাক সরকারের তরফে পুরস্কার দেওয়া হয়েছিল তাকে। মালালার স্বপ্ন ছিল বড় হয়ে চিকিত্‍সক হবে সে।