২০১৩-২০১৪ আর্থিক বর্ষে সাধারণ করদাতাদের নির্ধারিত আয়কর বাৎসরিক আয় (টাকার অঙ্কে) করের সীমা ০-২,০০,০০০ ০ ২,০০,০০১-৫,০০,০০০ ১০% ৫,০০,০০১-১০,০০,০০০ ২০% ১০,০০,০০০ উর্দ্ধে ৩০%
ধাপে ধাপে, মাসে মাসে দাম বাড়বে ডিজেলের। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে রীতিমতো আশঙ্কিত ট্যাক্সিমালিকেরা। একই ভাবে সঙ্কট বাড়তে চলেছে ট্রাক পরিবহণ পরিষেবায়। প্রতিবাদে আন্দোলনে নামার কথা ভাবছেন রাজ্যের ট্রাক মালিকেরা।
অমিতাভ বচ্চনের নামে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আয়কর সংক্রান্ত মালায় বিগ বি-র নামে এই নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার আয়কর বাকি থাকায় অমিতাভের বিরুদ্ধে পিটিশন দাখিল করে আয়কর বিভাগ। সেই পিটিসনের ভিত্তিতেই নোটিস জারি করা হল।
ধর্মঘট না করার ব্যাপারে মুচলেকা দেওয়া নিয়ে পরিবহণমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করলেন পরিবহণ মালিকরা। তাঁদের দাবি, মন্ত্রীর এই মন্তব্য সংবিধান বর্ণিত গনতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে। ধর্মঘটে অংশ নেওয়া যাবে না, এই মর্মে মুচলেকা দিলে তবেই মিলবে বাস, ট্যাক্সি ও অটোর নতুন পারমিট। বুধবার মহাকরণে এমনটাই জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি পুরনো পারমিট নবীকরণের ক্ষেত্রেও এই একই শর্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অর্থ বা দ্রব্য উপহার নিলে ডাক্তারদের এবার থেকে আয়কর দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে এমনই নির্দেশ দিয়েছে আয়কর দফতর। ওষুধের বিক্রি বাড়াতে বিভিন্ন সময়ে চিকিতসকদের নানা উপহার, বিদেশ ভ্রমণ ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার থেকে ওষুধ কোম্পানি এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও সংস্থার থেকে পাওয়া যেকোনও উপহার, ব্যবসায়িক আয় অথবা ভিন্নসূত্র থেকে আয় হিসেবে দেখাতে হবে চিকিত্সকদের।
অবশেষে বাস, মিনিবাস এবং ট্যাক্সি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বাসে উঠলেই এবার থেকে যাত্রীদের দিতে হবে পাঁচ টাকা। তিন কিলোমিটার পর্যন্ত পাঁচ টাকা ভাড়া থাকবে। এরপর থেকে প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিনিবাসে উঠলেই ছয় টাকা করে দিতে হবে যাত্রীদের। এরপর থেকে প্রতি তিন কিলোমিটারে ন্যূনতম ভাড়ার সঙ্গে এক টাকা করে যোগ হবে।
ফের বাড়ল ডিজেলের দাম। কিন্তু সেই অর্থে বাড়ছে না বাস ভাড়া। সরকার অবিলম্বে বাস ভাড়া না বাড়ালে এবার আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সরকারকে চরম সময়সীমা দেওয়া হল পরিবহণ মালিকদের পক্ষ থেকে। এর মধ্যে ভাড়া না বাড়ালে লাগাতার ধর্মঘটে যাওয়া ছাড়া তাঁদের আর কোনও উপায় নেই বলে জানানো হয়েছে পরিবহণ সংঘটনগুলির পক্ষ থেকে।
ফের সঙ্কটে বেসরকারি বাস পরিবহণ। পুজোয় বোনাসের দাবিতে আজ ১৩ নম্বর রুটের সব বাস বন্ধ রেখেছেন বাসকর্মীরা। ১৩, ১৩ এ, ১৩ বি, ১৩ সি এবং ১৩ ডি মিলিয়ে মোট ৭০ বাস চলে ওই রুটে। পর্ণশ্রী থেকে ওইসব বাসে প্রতিদিন গড়ে ৭ হাজার যাত্রী যাতায়াত করেন। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
যত দিন যাচ্ছে ততই যেন কলকাতা শহরে বাসে চড়া রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাস্তা থেকে অর্ধেক বাস উধাও। নির্দিষ্ট রুটের বাস পেতে কখনও কখনও অপেক্ষা করতে হচ্ছে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। তারপরও যে বাস আসছে তা বাদুরঝোলা।
ছাড়া পেলেন দেবযানী
`রেলমন্ত্রী` মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিসকর্তার
আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে
জমি জটে বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প
চাপের কাছেই কি নতি স্বীকার কমিশনের?
প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা আবশ্যক করল সরকার
পাঠ্যবইয়ের পাতায় প্রিয়াঙ্কা