ভারতীয় টেনিসে বিদ্রোহের ঝড় থামল

দীর্ঘ এগারো সপ্তাহ পর ভারতীয় টেনিসের বিদ্রোহ আপাতাত মিটে গেল। শনিবার ১১ জনের বিদ্রোহী টেনিস জোটের খেলোয়াড়রা বিদ্রোহে ইতি টানার ঘোষণা করেন। সর্বভারতীয় টেনিস সংস্থাকে (এআইটিএ) বিদ্রোহী টেনিস খেলোয়াড়রা জানিয়ে দেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২ এপ্রিল আসন্ন ডেভিস কাপ টাইয়ে তারা খেলবেন।

জয় দিয়েই কামব্যাক নাদালের

সাত মাস কোর্টের বাইরে থাকার পর জয় দিয়েই নিজের প্রত্যাবর্তনটাশুরু করলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার চিলির ক্লে কোর্টের এক অনামী টুর্নামেন্ট ভিটিআর ওপেনে ব্রাজিলের জুয়ান মোনাকোকে সঙ্গে করে ৬-৩, ৬-২-এ উড়িয়ে দিলেন চেক জুটি সেরমার্ক আর ডাউহিকে।

মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় ফেডের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরর। এ দিনের রুদ্ধশ্বাস সেমিফাইনালে অ্যান্ডি মারের কাছে ৬-৪, ৬-৭, ৬-৩, ৬-৭, ৬-২ সেটে পরাজিত হন ফেড। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামে মারে হারালেন ফেডেররকে। রবিবার বিশ্বের ১ নম্বর নোভাক জকোভিচের মুখোমুখি হবেন মারে।

অসি ওপেনের প্রথম দিনেই অসি স্বপ্নভঙ্গ

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনটাই ক্যাঙারুর দেশে বেদনা আনল। অস্ট্রেলিয়ান টেনিসের একসময়ের পোস্টার বয় লিটন হিউইট প্রথম রাউন্ডেই হেরে গেলেন। তবে আরেক অসি সামান্থা স্তোসুর মহিলাদের সিঙ্গলসে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন।

সচিন যখন অন্য খেলায়

কত কিছুই তো আমার ধরে নিই। এই যেমন অঙ্কের কিছুটা জ্ঞান হওয়ার পরই শেখানো হয় এটা =x, অমুকটা=Y। তারপর সূত্র হিসাবে শেখানো হয় (a+b)2= a2+2ab+b2...কিন্তু এগুলো কী! জিজ্ঞাসা করলেই গোলগোল চেখে উত্তর আসত," এসব ধরে নিতে হয়"। শিলাজিত্‍-এর সেই `x= প্রেম ধরে নিয়ে কষতাম` বিখ্যাত গানটাও তো সেই ধরেই নিয়েই হিট হল। তাই আমারও সচিন তেন্ডুলকরকে ক্রিকেটের বাইশ গজের বাইরের জগতে নিয়ে গেলাম (সেটাও অবশ্য ধরে নিলাম)। যেখানে সচিনের প্রতিপক্ষ বা সতীর্থ সৌরভ-ম্যাকগ্রা- আখতাররা নন। মেসি, শ্যুমাখার, সাম্প্রাস-ফেডেরাররা ।

বড়দিনের পরই টেনিসে ফিরছেন নাদাল

হাঁটুর চোট কাটিয়ে আবার পেশাদারী টেনিস সার্কিটে ফিরতে চলেছেন একদা বিশ্বের টেনিস তারকা রাফায়েল নাদাল। চলতি মাসের ২৭ তারিখ আবুধাবিতে একটি প্রীতি ম্যাচ খেলবেন তিনি। তবে কোর্টে নামার আগে চিন্তিত রাফা।

অর্থ সমস্যায় বিদেশে টুর্নামেন্ট খেলতে পারছেন না পৌলমী

ক্রিকেটের দাপট থেকে বেরিয়ে এসে শুটিং-বক্সিং-কুস্তিতে অলিম্পিক পদক জয়ের পর সম্মানিত হচ্ছেন পদকজয়ীরা। কিন্তু সত্যিই কি ক্রিকেট সাম্রাজ্যে থাবা বসাতে পেরেছে অন্যান্য খেলাগুলি। হয়তো নয়। কারণ, এখনও অর্থের অভাবে বিদেশের টুর্নামেন্ট খেলতে যেতে পারেন না সাতবারের জাতীয় টিটি চ্যাম্পিয়ন পৌলমী ঘটক। গতবার স্রেফ অর্থ সমস্যায় বিদেশে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি বাংলার পৌলমী।

ফিল্ম ফেস্টিভ্যালের `কোপ` পড়ছে টেবিল টেনিসের উপর

এবার ফিল্ম ফেস্টিভ্যালের `কোপে` পড়তে চলেছে টেবিল টেনিস টুর্নামেন্ট। আট তারিখ থেকে শুরু হওয়া  বিটিটিএ পরিচালিত ৭৮ তম রাজ্য টিটি টুর্নামেন্ট আগামি ১২ তারিখ পর্যন্ত হওয়ার কথা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কিন্তু শনিবার নেতাজি ইন্ডোরে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন থাকায়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ম্যাচ করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী। তিনি বিটিটিএ কর্তাদের কাছে অনুরোধ করেছেন, ১০ তারিখের ম্যাচের সূচি পরিবর্তন করতে।

প্যারিস মাস্টার্স ভূপতি-বোপান্নার দখলে

বহু বিতর্কের পর ভূপতি-বোপান্নার ঝুলিতে অবশেষে ট্রফির দেখা মিলল। প্যারিস মাস্টার্স জিতলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। এই মরসুমে এটি তাঁদের দ্বিতীয় খেতাব। তবে জয়ের পথ মোটেই সুগম হয়নি এই ভারতীয় জুটির। প্রথম সেটে ছবার ব্রেক পয়েন্ট খুইয়ে শেষপর্যন্ত টাইব্রেকারে জয় অর্জন করেন তাঁরা।