তিস্তায় গাড়ি উল্টিয়ে মৃত ৬, নিখোঁজ ১০

তিস্তায় উল্টে গেল যাত্রী বোঝাই গাড়ি। কালিম্পঙের কাছে ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনের দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাত নটা নাগাদ কালিম্পং মহকুমার তিস্তা বাজারের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার জলে পড়ে যায়। গাড়িতে ১৭ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই তিস্তা বাজারের কাছে ত্রিবেনীতে মেলা দেখে ফিরছিলেন। সেখান থেকে মাল্লিতে ফিরছিলেন তাঁরা। কাল রাতেই পাঁচজনের দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। আজ সকালে তিস্তার পাড় থেকে আরও একটি দেহ উদ্ধার করা হয়। এ রাত পর্যন্ত নিখোঁজ আরওএগারোজন। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশু।

ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলের জিয়া

বহুদলীয় গণতান্ত্রিক বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পক্ষের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের যে প্রয়াস ভারত করেছে তাকে ইতিবাচক ভাবেই দেখছে বিএনপি। চব্বিশ ঘণ্টার সঙ্গে একান্ত কথোপকথনে একথাই বললেন বিএনপির সহ সভাপতি ও বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী শমশের মবিন চৌধুরী। তিস্তা জলবণ্টন থেকে সন্ত্রাস মোকাবিলা। একাধিক বিষয়েই চব্বিশ ঘণ্টার প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন তিনি।

তিস্তা চুক্তি নিয়ে সিদ্ধান্ত হল না ভারত-বাংলাদেশ সচিব স্তরের বৈঠকে

ভারত বাংলাদেশ বিদেশসচিব স্তরের বৈঠকে উঠে এল একগুচ্ছ দ্বিপাক্ষিক ইস্যু। নিরাপত্তা, সীমান্ত সমস্যা সহ তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। তবে তিস্তার জলবন্টন নিয়ে কোনও সিদ্ধান্তে উপনীত হয়নি দুই দেশ।

তিস্তার জল জটিলতার জন্য নাম না করে মমতাকেই দায়ী করলেন প্রণব

শরিকি রাজনীতির বাধ্যবাধকতায় তিস্তা চুক্তি রূপায়ণ করা যায়নি। বাংলাদেশের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রবিবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদেশমন্ত্রী দীপু মণির সঙ্গে বৈঠক করেন তিনি।

চুক্তি কার্যকর হবেই, হাসিনাকে আশ্বাস প্রণবের

রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিলেন শেখ হাসিনা ও প্রণব মুখোপাধ্যায়। রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রণববাবু বলেন, সীমান্তের বিভাজন থাকলেও ভারত ও বাংলাদেশের সম্পর্ক শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত।

দ্রুত বাস্তবায়িত হবে তিস্তা চুক্তি

যত দ্রুত সম্ভব তিস্তা জলবন্টন চুক্তি হবে। বৃহস্পতিবার মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আশ্বাসই দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার দুপুরে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়।

মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত জমি বিলি নয় সিঙ্গুরে, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর মামলার যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন পর্যন্ত সিঙ্গুরের জমি বিলি করা যাবে না। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

হবে তিস্তা চুক্তি, আশাবাদী হাসিনা

তিস্তা জলবন্টন চুক্তি হবে। সমাধান হবে ছিটমহল সমস্যারও। ভারতের সঙ্গে চুক্তির পর প্রথমবার ছিটমহল সফরে এসে এই আশাই প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হবে তিস্তা চুক্তি, আশাবাদী হাসিনা

তিস্তাজলবন্টন চুক্তি হবে। ছিটমহল সমস্যারও সমাধান হবে। ভারতের সঙ্গে চুক্তির পর প্রথমবার ছিটমহল সফরে এসে একথা বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে দুই বাংলাদেশী ছিটমহল দহগ্রাম এবং আঙারপোঁতায় যান তিনি।