ট্রাম উঠে এল রাস্তায়, জখম মহিলা

আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোডে ট্রাম লাইন রাস্তার উপরে উঠে আসে। এই ঘটনায় পথচারী এক মহিলা জখম হন। এর পরেই পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। লাইনে বিপত্তির জন্য আটকে পরে ২১, ২২ ও ২৫ নম্বর ট্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি বারবার এই সমস্যা হলেও ট্রাম কর্তৃপক্ষ বিষটির সমাধান করছেন না।

ট্রাম কর্মীদের দ্রুত বেতন মেটাতে নির্দেশ হাইকোর্টের

ট্রাম কোম্পানির ১৩১ জন কর্মীর বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১১-র অক্টোবর থেকে বেতন না পাওয়ার অভিযোগে প্রথমে ট্রাম কর্তৃপক্ষের দ্বারস্থ হন কর্মচারীরা।

তিরিশ জনকে বাছলেন বান

এশিয়া কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের জন্য অনূর্ধ ২২ জাতীয় দলের ৩০ জন ফুটবলারকে বেছে নিলেন ফেডারেশনের টিডি রব বান। পৈলানে ৬৪ জন ফুটবলারের ট্রায়াল নেন রব বান, ভারতীয় যুব দলের হেড কোচ কলিন টোল। ২৩ জুন এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে ভারত।

নাইটহুড ভেঙ্কটরামন রামাকৃষ্ণন

নাইটহুডে সম্মানিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। এর আগে ২০০৯ সালে মলিকিউলার বিজ্ঞানে নোবেল পান মার্কিন নাগরিক ভেঙ্কটরমন রামাকৃষ্ণান। এবার দেশের ৫৮ বছর বয়সী বিজ্ঞানীকে দেশের সর্বোচ্চ সম্মান, নাইটহুডে সম্মানিত করল ব্রিটিশ সরকার।