ইউপিএ দেশকে এগিয়ে নিয়ে গেছে, দাবি মনমোহনের

``ইউপিএ সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে।`` আজ কেন্দ্রে ইউপিএ-২-এর চার বছরের বর্ষপূর্তিতে কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড পেশ করার সময় এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রিপোর্ট কার্ড পেশ করার সময় নিজের সরকারের ঢালাও প্রশংসায় মাতলেন প্রধানমন্ত্রী।

পুণের ইয়েরওয়াড়া জেলে সরানো হল মুন্নাভাইকে

আর্থার রোড জেল থেকে পুণের ইয়েরওয়াড়া জেলে সরানো হল সঞ্জয় দত্তকে। বেআইনি অস্ত্র রাখার দায়ে আদালতে দোষী সাব্যস্থ হন মুন্না ভাই। এরপর ষোলোই মে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেই থেকে মুন্না তাঁর ঠিকানা ছিল মুম্বইয়ের আর্থার রোড জেল।

পরপর চারবার আইপিএলের ফাইনালে ধোনিরা

মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল-৬-এর ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপারকিংস। এই নিয়ে পরপর চারটি আইপিএলের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ধোনিরা। আজ ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ানসকে ৪৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।

চিট ফান্ড কাণ্ড: আত্মহত্যার চেষ্টা এজেন্টের

চিটফান্ড কাণ্ডের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন নদিয়ার এক এজেন্ট। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুমতি না নিয়ে একটি বেআইনি চিটফান্ড সংস্থা তাঁর মোবাইল নম্বর ব্যবহার করায় আদালতের দ্বারস্থ হয়েছেন মালদার এক অশিক্ষক কর্মী। তাঁর অভিযোগ, ওই চিটফান্ড সংস্থার কয়েকজন এলাকার পরিচিত তৃণমূল কর্মী হওয়ায় বারবার জানানোতেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। সারদাকাণ্ডের পর থেকে প্রায় প্রতিদিনই বাড়িতে চড়াও হচ্ছিলেন আমানতকারীরা। টাকা ফেরত দেওয়ার জন্য ক্রমশই চাপ বাড়ছিল। র‍্যামেল এবং ন্যাপেলাইন সংস্থার হয়ে প্রায় কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন নদিয়ার রানাঘাটের সৌমিত্র কুমার দাস। পরিবারের দাবি, আমানতকারীদের চাপ সহ্য করতে না পেরেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সৌমিত্রবাবু।  

ফেরত গেল জঙ্গলমহল উন্নয়নের কেন্দ্রীয় টাকা

ফেরত গেল জঙ্গলমহলের উন্নয়নের টাকা। কাজ না হওয়ায় ফেরত গেল কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের প্রায় একশো কোটির বরাদ্দ। জঙ্গলমহলের উন্নয়নের জন্য ওই বিশেষ প্রকল্প ইন্টেগ্রেটেড অ্যাকশন প্ল্যানের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য তা সরকার খরচ করতে না পারায় ওই বরাদ্দের বিরাট অংশই ফেরত গিয়েছে কেন্দ্রের কাছে।

মুন্নাভাইয়ের পাশে বলিউড, উঠছে প্রশ্ন

শেষ পর্যন্ত জেলেই গেলেন সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ছয় ঘণ্টা আদালতে জেরা করার পর রাতে নিয়ে যাওয়া হয় আর্থার রোড জেলে। গোটা দিনই তাঁর পাশে ছিলেন বলিউডের অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক-প্রযোজকরা। আর এখানেই প্রশ্ন উঠছে, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত এক অপরাধীর পাশে কেন দাঁড়াল গোটা বলিউড?

সময়কে পিছনে ফেলে গারদ বন্দি খলনায়ক

আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হল সঞ্জয় দত্তকে। আজ দুপুর আড়াইটে নাগাদ আত্মসমর্পণের জন্য মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে পৌঁছন সঞ্জয়। টান ৬ ঘণ্টা ধরে আত্মসমর্পণ প্রক্রিয়া চলার পর তাঁকে পাঠানো হল আর্থার রোড জেলে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালত চত্বর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। মুন্নাভাইয়ের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড।

মুন্না ভাইয়ের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

বলিউড তারকা সঞ্জয় দত্তের শাস্তি পুনর্বিবেচনার আবেদন খারিজ করেদিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আজ বিচারপতি পি সতশিবম ও বিচারপতি বিএস চৌহানের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল মুন্না ভাইয়ের আবেদন। আগামী ১৫ই মে নির্ধারিত শাস্তি অনুযায়ীই জেলে যেতে হচ্ছে তাঁকে।

বিরোধীদের বিক্ষোভে সংসদে পাশ হল না খাদ্য সুরক্ষা বিল

আজও সংসদে এখনও পর্যন্ত পাশ করানো গেল না খাদ্য সুরক্ষা বিল। আজ সংসদের উভয়কক্ষেই কয়লা ও রেল দুর্নীতি নিয়ে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। দুই কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে জোরালো স্লোগান তোলেন তাঁরা। যতক্ষণ না এই দুই মন্ত্রী পদত্যাগ করছেন ততক্ষণ তাঁরা কোনও বিল পাশ হতে দেবেন না বলে সংসদে জানিয়েছেন বিরোধীরা। প্রবল হইহট্টগোলের মধ্যে সংসদের উভয়কক্ষ বেলা ১২টা অবধি মুলতুবি হয়ে যায়। এরপর আবার সংসদের কার্যাবলী সুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফের একই ভাবে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা। রাজ্যসভা বেলা একটা এবং লোকসভা বেলা ২টো অবধি মুলতুবি হয়ে গেছে।