উত্তরাখণ্ডে শপথ নিলেন না ১৮ কংগ্রেস বিধায়ক
দিল্লির রাজনীতিতে চূড়ান্ত টানাপোড়েনের মধ্যেই কংগ্রেসের জন্য খারাপ খবর এল দেরাদুন থেকে। এদিন রাজ্য বিধানসভায় প্রোটেম স্পিকারের কাছে শপথ গ্রহণ অনুষ্ঠানে গরহাজির রইলেন দলের ১৮ জন বিধায়ক। এঁদের প্রত্যেকেই সদ্য-পদত্যাগী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরিশ রাওয়াতের অনুগামী হিসেবে পরিচিত। এই ঘটনায় ফের প্রমাণিত হয়ে গেল ৩২ সদস্যের কংগ্রেস পরিষদীয় দলে মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা অনেকটাই সংখ্যালঘু। উল্লেখ্য, গত মঙ্গলবার বিজয় বহুগুণার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মাত্র ১০ জন কংগ্রেস বিধায়ক।