শীতের শেষে সবজির দাম ঊর্দ্ধমুখী

ফের দাম বাড়ছে পেঁয়াজের। কেজি দরে পেঁয়াজের দাম এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ থেকে ছয় টাকা। সেই সঙ্গে শীতের সবজির দামও ক্রমশ ঊর্ধমূখী। 

সবজির দাম কমছে না

শীতের সবজির দাম কমার ব্যাপারে কোনও আশ্বাসবাণী শোনাতে পারল না রাজ্য সরকার। এধরনের শাকসবজির দাম নিয়ন্ত্রণে সরকারের কোনও ভূমিকাই নেই বলে বুধবার জানান কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়।