বৃষ্টিতে নাকাল শহর, রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত। মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বৃষ্টির জোর বাড়ে। কলকাতার বিভিন্ন অংশে সামান্য জল জমে থাকার ছবিও ধার পড়ে।

এবার থেকে জানা যাবে ১২০ ঘণ্টার আগাম পূর্বাভাস

এখন আবহওয়া দফতর দেয় ৭২ ঘণ্টার আগাম পূর্বাভাস। ২৩ শে মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস থেকে শুরু হবে ১২০ ঘণ্টার আগাম পূর্বাভাস দেওয়ার কাজ। রাজ্য জুড়ে পঞ্চাশটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র স্থাপন করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে ২৮টি বায়ুমন্ডলের পরিস্থিতি জানার জন্য আর ২২ টি বৃষ্টিপাতের পরিমাণ মাপার জন্য। এই পঞ্চাশের ভরসায় আগামী ২৩ মার্চ থেকে পাঁচ দিনের আগাম পূর্বাভাস দেবে আবহাওয়া দফতর।

শীতের ছন্দে পতন আনল পশ্চিমীঝঞ্ঝা

ফের হাড় কাঁপানো শীতে ছন্দপতন। এই মুহুর্তে উত্তুরে হাওয়ার গতিপথে কোন বাধা না থাকলেও আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছাকাছি আসতে চলেছে একটি পশ্চিমীঝঞ্ঝা। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছে চলে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দিল্লি সহ সমগ্র উত্তর ভারত শীতে কাঁপছে

দিল্লিতে হাড়কাঁপানো ঠাণ্ডা। পাল্লা দিয়ে নেমেছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। দুহাজার আটের পর রবিবার রাজধানীর তাপমাত্রা নেমেছিল দুই ডিগ্রির নীচে। ঠাণ্ডা এতটাই যে, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে চাইছেন না অনেকেই। তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

মেঘের আড়ালে ডিসেম্বরের শীত

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সেও। গত দুদিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাজ করায়, বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। সেকারণে দিনের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক এর থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানেও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

আসছে শীত

নীলমের আর্দ্র প্রভাব কাটিয়ে এবার রাজ্যে শীতের হাতছানি। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের সূচক হাজির। দক্ষিণবঙ্গেও শীতের পোশাক নামতে শুরু করেছে। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে মিলবে শীতের আমেজ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গিয়ে আগামিকাল থেকে আকাশ পরিষ্কার হবে। দেখা দেবে রোদ্দুর। এরফলে নেমে যাবে রাত ও সকালের তাপমাত্রা।

উত্তরবঙ্গকে কাঁপিয়ে শহরে শীত শনিবার

উত্তরবঙ্গে শীতের সূচক হাজির। নামতে শুরু করেছে রাতের তাপমাত্রা। শনিবার থেকে দক্ষিণবঙ্গেও মিলবে শীতের আমেজ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গিয়ে আগামিকাল থেকে আকাশ পরিষ্কার হবে। দেখা দেবে রোদ্দুর। এরফলে নেমে যাবে  রাত ও সকালের তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় কলকাতার তাপমাত্রা কুড়ি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  

শুক্রবার থেকেই রাজ্যজুড়ে শীতের আমেজ

শুক্রবার থেকেই রাজ্যজুড়ে পাওয়া যাবে শীতের আমেজ। আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে মেঘ কেটে গিয়ে পরিষ্কার হবে আকাশ। কমবে রাতের তাপমাত্রা। রাতে ও ভোরের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে।  আজ এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কারণ দুর্বল হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা৷ আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে আকাশ৷ ফলে নামবে তাপমাত্রা।

২৪ ঘণ্টা চলবে ভারী বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এই মূহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী অক্ষরেখার মধ্যে কার্যত দড়ি টানাটানি হচ্ছে। এরজেরে গত ৩ দিন ধরে একই জায়গায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত।