রাজ্যসভাতেও জয়ী এফডিআই

খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নিতে আর কোনও বাধা রইল না।  লোকসভার পর রাজ্যসভাতেও এফডিআই বিরোধিতার প্রস্তাব পরাস্ত হল। তবে প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ঠিক কতগুলি ভোট পড়েছে তা নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা। দ্বিতীয়বার গণনার পর জানানো হয়, প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১২৩টি। বিপক্ষে পড়েছে ১০২টি ভোট। যদিও সরকারপক্ষের দরকার ছিল ১১৭টি ভোট।

এফডিআই যুদ্ধ: লোকসভায় ২৫৩/২১৮-তে জয়ী সরকার

বিরোধীদের প্রস্তাব খারিজ। স্বস্তিতে ইউপিএ-২। পক্ষে ভোট ২৫৩, বিপক্ষে ২১৮। চিত্রনাট্যে সাজানো টানটান উত্তেজনার অবসান ঘটল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ যুদ্ধে সরকারের জয়ের মধ্যে দিয়ে। সংসদে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের আনা প্রস্তাবের পক্ষে ২১৮টি ভোট পড়ে। মনমোহন সিংয়ের সরকার ২৫৩টি ভোট পেয়েছে।

গুগলের ডুডলে নিমো ম্যাজিক

গুগল ডুডলের ম্যাজিকে এবার উইনসর জেনিক ম্যাক। প্রবাদ প্রতিম এই কার্টুনিস্টের বিখ্যাত চরিত্র লিটল নিমো এবারে গুগল হোম পেজের ইন্টারকটিভ ডুডলের বিষয়। জেনিক ম্যাকের ``লিটল নিমো ইন সামবারল্যান্ড`` কমিক স্ট্রিপটির মজাদার `ডুডলিং`এ ইতিমধ্যেই মজেছে সাইবার দুনিয়া। প্রসঙ্গত, ডুডলিং-এ গোটা একটা কমিক স্ট্রিপ এই প্রথম।

হলদিয়া পেট্রোক্যামের বোর্ড মিটিং বন্ধ করতে আদালতে পূর্ণেন্দুগোষ্ঠী

হলদিয়া পেট্রো কেমিক্যালসের বোর্ড মিটিং বন্ধ করতে এবার আদালতের দ্বারস্থ হল উইনস্টার। পূর্ণেন্দু চ্যাটার্জির সংস্থা উইনস্টারের দাবি, বৈঠকে তাঁদের বোর্ড মেম্বার হিসেবে সামিল করতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ হলদিয়া পেট্রো-কেমিক্যালসের বোর্ড মিটিং হওয়ার কথা ছিল।

ইউরো কাপে জয়ী ফ্রান্স, ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আয়োজক ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ফ্রান্স। অন্যদিকে গ্রুপ সি`র অন্য ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত জয় পেল ইংল্যান্ড! সুইডেনকে হারাল ৩-২ গোলে।

ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে ইস্তফা মরগ্যানের

ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে কোচের পদ ছাড়লেন ট্রেভর মরগ্যান। যুবভারতীতে শেষ ম্যাচে মহমেডানকে ৬-০ গোলে পর্যুদস্ত করে খেতাব জিতে নেয় লাল-হলুদ ব্রিগেড। এই নিয়ে পরপর দু`বার ঘরোয়া লিগের খেতাব জিতল তারা। ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক-সহ ৪ গোল করেন অসি গোলমেশিন টোলগে ওজবে। অন্য দু`টি গোল করেন লেন আর পেন।

লক্ষ্মীর জোরে বিজয় হাজারে বিজয় বাংলার


বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল বাংলা। ফাইনালে মুম্বইকে ছয় উইকেটে হারাল তারা। প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতল বাংলা। প্রথমে ব্যাট করে ২৪৮ রান তোলে মুম্বই। বল হাতে ৪ উইকেট নেন লক্ষ্মীরতন শুক্লা। ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলার।

আইলিগ শীর্ষে ইস্টবেঙ্গল

ঘরের মাঠে হ্যালকে ২-০ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেন সৌমিক দে ও পেন। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুরন্ত ছন্দে পাওয়া যায় ইস্টবেঙ্গলকে। এই ম্যাচ জয়ের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ৩৩।

ফেরাল হাসপাতাল, পথেই প্রসবের পর মৃত্যু

রাজ্য সরকারি হেল্থ কার্ড থাকা সত্ত্বেও প্রসুতিকে ভর্তি নিতে অস্বীকার করল দুটি সরকারি হাসপাতাল। রাস্তাতেই যমজ সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন প্রসূতি।