মোকা ফন্ডে

Update: February 9, 2013 13:50 IST

কথায় বলে ভালবাসার শুরুটা নাকি উদর তৃপ্তি দিয়েই হয়। তাই চকলেটডেতেও আপনার কাছের মানুষটির জন্য মন খুশ করতে তৈরি করে ফেলুন গরমাগরম মোকা ফন্ডে। প্রেম পুরনো হোক বা নতুন, এক কাপ মোকা ফন্ডে এই মন কেমন করা বসন্ত সন্ধেতে আপনাদের জীবনে উষ্ণতার পরশ নিয়ে আসবেই।

কী কী লাগবে

চকোলেট চিপস-১ প্যাকেট(সাড়ে ১১ আউন্স মতো)
হেভি হুইপড ক্রিম-১/৩ কাপ
ইন্সট্যান্ট কফির দানা-২ চা চামচ
গরম জল-৪ চা চামচ
ভ্যানিলা এসেন্স- আধ চা চামচ
দারচিনি গুঁড়ো
তাজা ফল ও কিউব কেকে(এক পাউন্ড)

কীভাবে বানাবেন

একটা বড় ডেকচিতে হালকা আঁচে চকোলেট চিপস, ক্রিমের সঙ্গে গলিয়ে ভাল করে মিশিয়ে নিন। ক্রমাগত নাড়তে থাকবেন। কফি জলে গুলে চকোলেট মিশ্রণের মধ্য ঢেলে দিন। ভ্যানিলা এসেন্স ও দারচিনি গুঁড়ো মেশান।

গরম অবস্থাতে ফল ও কেকের সঙ্গে পরিবেশন করুন।




Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।